AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আমি ডাকতেই রেসপন্স করল’, প্রতুল মুখোপাধ্যায়কে দেখে বেরিয়ে জানালেন মুখ্যমন্ত্রী

গুরুতর অসুস্থ বাংলার কিংবদন্তি সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। এসএসকেএমে চিকিৎসাধীন তিনি। তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। মঙ্গলবার ফোনেও ডাক্তারদের কাছ থেকে শিল্পীর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

'আমি ডাকতেই রেসপন্স করল', প্রতুল মুখোপাধ্যায়কে দেখে বেরিয়ে জানালেন মুখ্যমন্ত্রী
| Edited By: | Updated on: Feb 12, 2025 | 8:17 PM
Share

গুরুতর অসুস্থ বাংলার কিংবদন্তি সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। এসএসকেএমে চিকিৎসাধীন তিনি। তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। মঙ্গলবার ফোনেই ডাক্তারদের কাছ থেকে শিল্পীর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বুধবার সন্ধ্যায় শিল্পীকে দেখতে এসএসকেএমে পৌঁছে যান মমতা। হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের জানান, প্রতুল মুখোপাধ্যায় ভেন্টিলেশনে আছেন৷ দুদিন জ্ঞান ছিল না। আমি ডাকলাম রেসপন্স করল৷ হাত বাড়াল৷ আঙুলগুলো টিপে দিলাম।

মমতা আরও জানান, যখন অরগ্যান ভলো করে কাজ করে না তখন ভেন্টিলেশনে দেওয়া হয়। উনার অসুখ ক্রিটিক্যাল। দুদিন রেসপন্স করছিলেন না৷ এখন রেসপন্স করলেন। ওনার মানসিক শক্তি। এটা অনেক সময় সাইকোলজিক্যালি দেখতে গেলে অনেকে ফিরেও আসেন। কেউ যদি মনে করে আমার ইচ্ছে শক্তি নেই তাহলে শত চেষ্টা করলেও ফিরিয়ে আনা যায় না। অবস্থা সঙ্কটজনক, আশা করছি ভালো হয়ে যাবেন।

জানুয়ারির প্রথম সপ্তাহে শারীরিক অসুস্থতার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন আচমকা তাঁর নাক দিয়ে রক্তক্ষরণ হওয়ার খবর মেলে, পরে স্নায়ু ও নাক-কান-গলা বিশেষজ্ঞরা তাঁকে পরীক্ষাও করেছিলেন। তবে বর্তমানে অবস্থা সঙ্কটজনক। মাত্রাতিরিক্ত সংক্রমণের পাশাপাশি রক্তচাপ‌ও কম প্রবীণ শিল্পীর, সংক্রমণের প্রভাব পড়েছে কিডনি, ফুসফুসে।

পরিবারের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করেছেন মুখ্যমন্ত্রী। আগেরবার গায়ক যখন অসুস্থ হয়েছিলেন, সেবার ১৫ জানুয়ারি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতাল গিয়ে প্রতুলকে দেখে এসেছিলেন। তাঁর সঙ্গে বেশ কিছু সময় কথাও বলেন। সেই সময় নাকি তিনি সঙ্গীতশিল্পীর গলায় ‘বাংলার গান গাই’ গানটি শুনেওছিলেন। খবর ছড়িয়ে পড়া মাত্র উদ্বেগে বিভিন্ন মহল। তাঁরা দ্রুত আরোগ্য কামনা করছেন সকলেই।

Follow Us
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.