AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Saanvie Accuses Karan: আচমকা চুমুর পর সজোরে চড়-গালিগালাজ! করণ কুন্দ্রার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সহ-অভিনেত্রীর

Yeh Kahan Aa Gaye Hum: ‘ইয়ে কাহাঁ আ গয়ে হাম’-এর সেটে অন-ক্যামেরা শটের আগেই আচমকা চুম্বন ও পরবর্তীতে সজোরে চড় মারার সঙ্গে গালিগালাজ করার মারাত্মক অভিযোগ তুললেন সহ-অভিনেত্রী সানভি তালওয়ার। কী কী ঘটে সেটে? সবটা জানিয়ে দিলেন অভিনেত্রী।

Saanvie Accuses Karan: আচমকা চুমুর পর সজোরে চড়-গালিগালাজ! করণ কুন্দ্রার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সহ-অভিনেত্রীর
কী অভিযোগ এনেছেন তিনি?
| Updated on: Jul 24, 2026 | 8:31 AM
Share

টেলিভিশন তারকা করণ কুন্দ্রা (Karan Kundrra)-কে ঘিরে এবার তীব্র তোলপাড় শুরু হয়েছে মুম্বইয়ের গ্ল্যামার দুনিয়ায়। ‘ইয়ে কাহাঁ আ গয়ে হাম’ ধারাবাহিকের শুটিং চলাকালীন করণের হাতে চরম হেনস্থা ও শারীরিক নিগ্রহের শিকার হতে হয়েছিল, এমনই এক বিস্ফোরক দাবি তুলেছেন তাঁর তৎকালীন সহ-অভিনেত্রী সানভি তালওয়ার (Saanvie Tallwar)।

এক সাক্ষাৎকারে সেই দিনের অন-সেট ঘটনার স্মৃতি নিয়ে সানভি জানান, ধারাবাহিকের দৃশ্যটি শুরু হওয়ার আগে পরিচালক তখনও ‘অ্যাকশন’ বলেননি। ঠিক তখনই নাকি করণ আচমকা তাঁকে ধরে চুম্বন করে বসেন। এই অপ্রত্যাশিত আচরণ একেবারেই মেনে নিতে পারেননি সানভি। তৎক্ষণাৎ নিজের আত্মসম্মান বাঁচাতে করণের গালে সজোরে এক চড় বসিয়ে দেন তিনি। কিন্তু ঘটনা সেখানেই থেমে থাকেনি। সানভির অভিযোগ, এর ঠিক কিছুক্ষণ পর চরম ক্ষোভ নিয়ে সেটে ফিরে আসেন করণ। এরপর আর কোনও কথা না বাড়িয়ে সানভিকে সোজা কষিয়ে এক চড় মারেন তিনি। একজন পুরুষের সেই চড়ের প্রচণ্ড ধাক্কা সামলাতে না পেরে সোজা ফ্লোরে ছিটকে পড়েন সানভি। অভিনেত্রী স্পষ্ট জানান, চড় মেরেই ক্ষান্ত হননি করণ, এর পর তিনি এবং তাঁর পরিবারকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন এই জনপ্রিয় অভিনেতা।

Sanvi Karan

কী বলেছেন অভিনেত্রী?

সানভির আক্ষেপ, সেদিন ফ্লোরে একাধিক লোক উপস্থিত থাকলেও একটা মানুষও তাঁর সমর্থনে এগিয়ে আসেননি। তবে পরবর্তীতে ওই ধারাবাহিকের প্রযোজক একতা কাপুর নিজে এসে করণের হয়ে তাঁর কাছে ক্ষমা চেয়ে নেন এবং পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করেন। সানভি আরও জানান, সে সময়ে করণ এবং অনুষা দান্দেকরের সম্পর্ক চলছিল। খবর পেয়ে অনুষাও সেটে নিয়মিত আসা- যাওয়া শুরু করেন। এর পর থেকে অন-সেট পরিবেশ এতটাই বিষাক্ত হয়ে ওঠে যে কাজ চালানো অসম্ভব হয়ে পড়েছিল। এমনকি তিনি নিজের প্রতিবাদ করেছিলেন বলে পরিচালকও নাকি তাঁর অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা শুরু করেছিলেন। তবে সানভির এই সব চাঞ্চল্যকর ও গুরুতর অভিযোগের পর এখনও পর্যন্ত করণ কুন্দ্রা বা তাঁর বাগদত্তা তেজস্বী প্রকাশের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Follow Us