AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Iman Chakraborty: ইমনকে দেখার জন্য অভিনব কায়দা, দুই তরুণীর কাণ্ড ভাইরাল হতেই মিমের বন্যা

Iman Chakraborty: মেদিনীপুর কলেজে ছিল ওই শো। ভিড়ও হয়েছিল বেশ। চারিদিকে শুধু কালো মাথার ভিড়। গায়িকার আরও কাছে পৌঁছতেই অগত্যা নাবিক সঙ্গীরা। এ

Iman Chakraborty: ইমনকে দেখার জন্য অভিনব কায়দা, দুই তরুণীর কাণ্ড ভাইরাল হতেই মিমের বন্যা
দুই তরুণীর কাণ্ড ভাইরাল নেটপাড়ায়
| Edited By: | Updated on: Mar 26, 2022 | 5:45 PM
Share

প্রিয় তারকার জন্য ভক্তদের ‘পাগলামি’ বহুবার চাক্ষুষ করেছেন তারকারা। কখনও ব্যারিকেড ভাঙা আবার কখনও বা লম্বা লাইনের ঠায় দাঁড়িয়ে থাকা। গায়িকা ইমন চক্রবর্তীও শুক্রবার চাক্ষুষ করলেন এমনই কিছু দৃশ্য। সঙ্গীর ঘাড়ে চেপেই গায়িকার শো দেখলেন দুই তরুণী। নেটদুনিয়ায় এই মুহূর্তে ভাইরাল সেই ছবি। ঘটনায় আপ্লুত ইমন প্রতিক্রিয়া জানালেন টিভিনাইন বাংলাকেও।

মেদিনীপুর কলেজে ছিল ওই শো। ভিড়ও হয়েছিল বেশ। চারিদিকে শুধু কালো মাথার ভিড়। গায়িকার আরও কাছে পৌঁছতেই অগত্যা নাবিক সঙ্গীরা। একেবারে সোজা কাঁধে তুলে নিলেন দুই তরুণীকে। প্রিয় গায়িকার বাকি অনুষ্ঠান তাঁরা দেখলেন এভাবেই। নেটপাড়ায় অবশ্য এই নিয়ে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে মিম। সঙ্গে হাসির ক্যাপশন। সেখানে লেখা, “এবার বুঝেছি তুমি কেন ছয় ফুটের বয়ফ্রেন্ড খুঁজতে”।

এত ভালবাসা পেয়ে আপ্লুত ইমনও। টিভিনাইন বাংলাকে বললেন, ” কালকেই শো’এর সময় ব্যারিকেড ভেঙে গিয়েছিল। এর কয়েকদিন আগে মুর্শিদাবাদে শো করেছিলাম সেখানেও ওই একই চিত্র। গতকালের দর্শকও মারাত্মক। কলেজ শো ছিল। তাই উত্তেজনা ছিল একেবারে ভরপুর।”

ইমন মানেই হাইভোল্টেজ এনার্জি। তবে সব জায়গাতেই যে ভাল অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় তাঁকে এমনটা নয়। মাস কয়েক আগে এক অ্যাওয়ার্ড শো’তে গিয়ে হেনস্থার শিকার হতে হয়েছিল গায়িকাকে। সে বিষয়ের বিবরণ দিয়ে ফেসবুকে এক লাইভও করেছিলেন ইমন। তবে শুক্রবারের ঘটনা একেবারেই আলাদা। মেদিনীপুরের ভালবাসায় মন ভিজেছে তাঁর, আর ওই ছবি দেখে ফেসবুকেও ইমন লিখেছেন তিনি আশীর্বাদধন্যা।

আরও পড়ুন- বিয়ে ঠিক হয়েও কেন ভাঙন? নীরবতা ভাঙলেন শ্রদ্ধার ‘প্রাক্তন’

Follow Us
'হারবে তৃণমূল', দল ছেড়েই বিস্ফোরক ডোমকলের বিদায়ী বিধায়ক
'হারবে তৃণমূল', দল ছেড়েই বিস্ফোরক ডোমকলের বিদায়ী বিধায়ক
'পাশ' করলেই ভোটের লাইনে
'পাশ' করলেই ভোটের লাইনে
২৭ এপ্রিলের মধ্যে নাম উঠলেই দ্বিতীয় দফায় ২৯ তারিখে ভোটে ছাড়!
২৭ এপ্রিলের মধ্যে নাম উঠলেই দ্বিতীয় দফায় ২৯ তারিখে ভোটে ছাড়!
বাংলার SIR-এ আর্টিকল ১৪২ প্রয়োগ করল সুপ্রিম কোর্ট, ঠিক কী বলা হল রায়ে
বাংলার SIR-এ আর্টিকল ১৪২ প্রয়োগ করল সুপ্রিম কোর্ট, ঠিক কী বলা হল রায়ে
'সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্য্য', সংসদে বললেন প্রধানমন্ত্রী
'সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্য্য', সংসদে বললেন প্রধানমন্ত্রী
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে তুমুল তরজা, বিরোধীদের পাল্টা জবাব শাহের
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে তুমুল তরজা, বিরোধীদের পাল্টা জবাব শাহের