AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আশপাশটা দেখতেই পায় না’, সৌরভের দোষ নিয়ে মুখ খুললেন দর্শনা

Saurav-Darshana: যখন যেটা করেন মন দিয়ে করেন, ব্যস এর চেয়ে ভাল আর কীই বা হতে পারে? সেই কারণে বর হিসেবে সৌরভকে ফুল মার্কস অর্থাৎ দশে দশই দিয়েছেন তিনি।

'আশপাশটা দেখতেই পায় না', সৌরভের দোষ নিয়ে মুখ খুললেন দর্শনা
দর্শনা-সৌরভ।
| Edited By: | Updated on: Jan 30, 2024 | 8:45 AM
Share

বিয়ের মাত্র দেড় মাস পার হয়েছে অভিনেতা সৌরভ দাস ও দর্শনা বণিকের । এরই মধ্যে স্বামীকে নিয়ে ‘অভিযোগ’ দর্শনার! অভিযোগ ঠিক নয়। কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন মাত্র। একই সঙ্গে জানিয়েছেন, স্বল্প দিনের বিবাহ জীবনে সৌরভের কী কী দোষ, আর কী কী গুণ খুঁজে পেলেন তিনি। দর্শনার কথায়, সৌরভের দোষ ও গুণ নাকি একই জিনিস। কী সেটি? সৌরভ নাকি যখন যে কাজ করেন, তাতে এতটাই মন দিয়ে ফেলেন যে সেটাই তাঁর ধ্যানজ্ঞান সব কিছু হয়ে যায়। আশেপাশে কী হচ্ছে না হচ্ছে সে ব্যাপারে কিছুই খেয়াল থাকে না তাঁর। উদাহরণ হিসেবে দর্শনা টেনে এনেছেন সৌরভের রেস্তরাঁর কথাও। বছর দেড়েক আগে সল্টলেকে সব্যসাচী চৌধুরীর সঙ্গে একটি রেস্তরাঁ খুলেছিলেন সৌরভ। তা নিয়েই দর্শনার বক্তব্য, “যখন ক্যাফে শুরু করছিল, দিনরাত ওটা নিয়েই পড়ে। মনে হত তখন ওর ক্যাফের ব্যবসাটাই ওর সবকিছু, ধ্যানজ্ঞান। এটা আছে ওর। এটাই ওর প্লাস পয়েন্ট আবার এটাই মাইনাস পয়েন্ট।”

View this post on Instagram

A post shared by SVF Stories (@svfstories)

তা নিয়ে অবশ্য কোনও অভিযোগ নেই তাঁর। এমনটাই পার্টনার চেয়েছিলেন তিনি। যখন যেটা করেন মন দিয়ে করেন, ব্যস এর চেয়ে ভাল আর কীই বা হতে পারে? সেই কারণে বর হিসেবে সৌরভকে ফুল মার্কস অর্থাৎ দশে দশই দিয়েছেন তিনি।

এক বছর ধরে প্রেম করার পর বিয়ে করেছেন সৌরভ-দর্শনা। তবে আগে থেকে কিছুই জানানি ওঁরা। বিয়ের দু’সপ্তাহ আগেই প্রকাশ্যে এসেছিল তাঁদের প্রেমের খবর। কেন এই গোপনীয়তা? সৌরভ জানিয়েছিলেন, আগের বেশ কিছু সম্পর্ক কাজ করেনি। তাই এই সম্পর্ক পরবর্তী ধাপে না এগনো পর্যন্ত যৌথভাবে এই সিদ্ধান্তই নিয়েছিলেন দু’জনে। ওই যে প্রবাদ– ‘কিপ ইট প্রাইভেট, আনটিল ইটস পারমানেন্ট’– যতক্ষণ না পর্যন্ত স্থায়ী কিছু হচ্ছে তাঁকে ব্যক্তিগতই রাখা উচিৎ। বিয়ের পর দু’জনেই কাজে ফিরেছেন। এক ছবিতে অভিনয়ও করতে দেখা যাবে তাঁদের।

Follow Us