আট কোটি জোগাড় করতে চান দেবলীনা, কী হয়েছে জানুন

দেবলীনা নন্দী সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিয়ো পোস্ট করেছেন। সোনারপুরে একজন শিশুর কাছে পৌঁছে যান গায়িকা। দেখা যাচ্ছে, শিশুটি তার মায়ের কোলে অসুস্থ অবস্থায় শুয়ে আছে। দেবলীনা জানান, এই পরিবারের তরফে তাঁকে বেশ কিছুদিন ধরেই যোগাযোগ করা হচ্ছে। অবশেষে সময় পেয়ে তিনি সেখানে পৌঁছাতে পেরেছেন।

আট কোটি জোগাড় করতে চান দেবলীনা, কী হয়েছে জানুন

| Edited By: Bhaswati Ghosh

Feb 21, 2026 | 12:41 PM

দেবলীনা নন্দী সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিয়ো পোস্ট করেছেন। সোনারপুরে একজন শিশুর কাছে পৌঁছে যান গায়িকা। দেখা যাচ্ছে, শিশুটি তার মায়ের কোলে অসুস্থ অবস্থায় শুয়ে আছে। দেবলীনা জানান, এই পরিবারের তরফে তাঁকে বেশ কিছুদিন ধরেই যোগাযোগ করা হচ্ছে। অবশেষে সময় পেয়ে তিনি সেখানে পৌঁছাতে পেরেছেন।

মেয়েটি বিরল রোগে আক্রান্ত। তাঁর মা জানান, ১৬ কোটি টাকা চিকিত্‍সার খরচ, তেমনই প্রথমে শুনেছিলেন তাঁরা। তারপর খরচের পরিমাণ হবে ৯ কোটি, এমন অবস্থায় পৌঁছানো গিয়েছে। বিভিন্ন জনের কাছে আবেদন গিয়েছে এই পরিবারের তরফে। তাতে ১ কোটি ৭০ লক্ষ টাকার মতো উঠেছে। দেবলীনা বলেন, ”আরও আট কোটি টাকা প্রয়োজন। কোনও জোর করার ব্যাপার নেই। আপনারা সকলে মিলে কিছু কনট্রিবিউট করলে, আমরা ওঁকে সুস্থ করতে পারব। আগের বার একটি শিশুর চিকিত্‍সার খরচ জোগাড় করার জন্য, আমি একইভাবে আবেদন করেছিলাম। তখন ভালো সাড়া পেয়েছিলাম। আবারও একই রকম অনুরোধ রইল।”

যে দেবলীনা একজন শিশুকে বাঁচানোর জন্য উদ্যোগ নিচ্ছেন, তিনি অবশ্য কিছুদিন আগে নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। বর প্রবাহ নন্দীর সঙ্গে সমস্যার জেরে তিনি ৭৮টা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করতে যান। তারপর হাসপাতালে ভর্তি হয়ে সুস্থ হয়েছেন। কাজে ফিরতে বেশি সময় নেননি দেবলীনা। এই মুহূর্তে তিনি নিয়মিত শো করছেন। পাশাপাশি এই বাচ্চা মেয়েটিকে সুস্থ করে তোলার চেষ্টা করলেন। প্রবাহ নন্দীর নামে থানাতেও অভিযোগ করেছেন দেবলীনা। সেক্ষেত্রে তাঁদের আইনি জটিলতা কোন পথে এগোবে, তার দিকে নজর থাকবে।