AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বক্স অফিসে ১ দিনে কত কোটি টাকা আয় করল ধুরন্ধর ২’?

বলিউড ছবি হলেও দক্ষিণেও এর দাপট কম নয়। ছবির তেলুগু সংস্করণ ইতিমধ্যে ২ কোটি টাকার বেশি ব্যবসা করেছে। পিছিয়ে নেই তামিল সংস্করণও। কেরল এবং কর্ণাটকে বুধবারের প্রিভিউ শো বাতিল হওয়ার কারণে সেখানে গতি কিছুটা কম হলেও, উইকএন্ডে দক্ষিণী বাজার থেকে বড় অঙ্কের টাকা আসার আশা করছেন বিশেষজ্ঞরা।

বক্স অফিসে ১ দিনে কত কোটি টাকা আয় করল ধুরন্ধর ২'?
Image Credit: facebook
| Updated on: Mar 20, 2026 | 4:11 PM
Share

বক্স অফিসের যাবতীয় হিসেবনিকেশ ওলটপালট করে দিলেন রণবীর সিং। এতদিন যে নজির গড়ার কথা বলিউড স্বপ্নেও ভাবেনি, তাই বাস্তবে করে দেখাল ‘ধুরন্ধর ২’। মুক্তির প্রথম দিনেই নিট ১০০ কোটি টাকার গণ্ডি টপকে হিন্দি সিনেমার ইতিহাসে এক অনন্য রেকর্ড গড়ল আদিত্য ধরের এই থ্রিলার ছবি। শুধু রণবীর নন, এই জয়যাত্রা কার্যত ভারতীয় সিনেমার এক নতুন যুগের সূচনা করল বলে মনে করছেন অনেকেই।

আদিত্য ধরের হাত ধরে আসা এই সিনেমাটি বিশ্বজুড়ে ১৯ মার্চ মুক্তি পেলেও, তার আগের দিন সন্ধেবেলা থেকেই হলে ঝড় উঠেছিল। বুধবার বিশ্বের বাছাই করা কিছু সিনেমা হলে এর ‘পেইড প্রিভিউ’ রাখা হয়েছিল। আর সেই প্রিভিউ থেকেই যে পরিমাণ টাকা পকেটে পুরেছে এই ছবি, তা এক কথায় অভাবনীয়। ঘরোয়া বাজার থেকে শুধুমাত্র প্রিভিউ শো থেকেই এসেছে ৪৩ কোটি টাকা। ২০২৪ সালে ‘স্ত্রী ২’-এর ১০ কোটির প্রিভিউ রেকর্ডকে কার্যত তুড়িতে উড়িয়ে দিয়েছে এই স্পাই থ্রিলার।

স্যাকনিল্ক-এর প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, প্রথম দিনের মূল শোগুলো থেকে ছবিটির আয় দাঁড়িয়েছে ১০৩ কোটি টাকা। যদি প্রিভিউ-এর হিসেব যোগ করা হয়, তবে মোট নিট সংগ্রহের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ১৪৬ কোটি টাকায়। এর আগে ‘জওয়ান’ (৭৫ কোটি), ‘অ্যানিম্যাল’ (৬৪ কোটি) বা ‘পাঠান’ (৫৭ কোটি)-এর মতো ব্লকবাস্টার ছবিগুলো প্রথম দিনে ভালো ব্যবসা করলেও, ১০০ কোটির ‘ম্যাজিক ফিগার’ ছুঁতে পারেনি কেউ। সেই অসাধ্য সাধনই করলেন রণবীর সিং।

বলিউড ছবি হলেও দক্ষিণেও এর দাপট কম নয়। ছবির তেলুগু সংস্করণ ইতিমধ্যে ২ কোটি টাকার বেশি ব্যবসা করেছে। পিছিয়ে নেই তামিল সংস্করণও। কেরল এবং কর্ণাটকে বুধবারের প্রিভিউ শো বাতিল হওয়ার কারণে সেখানে গতি কিছুটা কম হলেও, উইকএন্ডে দক্ষিণী বাজার থেকে বড় অঙ্কের টাকা আসার আশা করছেন বিশেষজ্ঞরা।

রণবীর সিং ছাড়াও এই ছবিতে নজর কেড়েছেন আর মাধবন, অর্জুন রামপাল এবং সঞ্জয় দত্তের মতো হেভিওয়েট তারকারা। ফ্র্যাঞ্চাইজির প্রথম পর্বটি যেখানে ১৩০০ কোটি টাকার ব্যবসা করেছিল, সেখানে ‘ধুরন্ধর ২’-এর এই বিধ্বংসী শুরু ইঙ্গিত দিচ্ছে যে, আগামীর সব রেকর্ড ভেঙে চুরমার হতে চলেছে। এখন সবার নজর উইকেন্ডের দিকে।

Follow Us