AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

চন্দ্রগ্রহণের থাবায় রণবীর সিংয়ের ভাগ্য , জানেন কী ঘটল ‘ধুরন্দর’ নায়কের সঙ্গে?

৩ মার্চ ট্রেলার মুক্তির খবরটি কেবল গুজব ছিল না। নির্মাতারা সত্যিই আজ ডিজিটাল লঞ্চের পরিকল্পনা করেছিলেন। কিন্তু বিপত্তি ঘটাল পঞ্জিকা। আজ সকাল ৯টা ৩৯ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৪৬ মিনিট পর্যন্ত চন্দ্রগ্রহণ থাকছে। শাস্ত্র মতে, এই সময়কে কোনও শুভ কাজের বা নতুন সূচনার জন্য অশুভ বলে মনে করা হয়।

চন্দ্রগ্রহণের থাবায় রণবীর সিংয়ের ভাগ্য , জানেন কী ঘটল 'ধুরন্দর' নায়কের সঙ্গে?
| Updated on: Mar 03, 2026 | 3:02 PM
Share

আপনিও কি রণবীর সিং-এর ‘ধুরন্ধর ২’-এর জন্য চাতক পাখির মতো অপেক্ষায় রয়েছেন? হাতে আর মাত্র ১৬ দিন। তবে বড় পর্দায় আসার আগে শুরুতেই হেঁচট খেল এই মেগা প্রজেক্ট। লড়াইটা মোটেই সহজ হবে না, কারণ একই দিনে মুক্তি পাওয়ার কথা কন্নড় সুপারস্টার যশের ‘টক্সিক’-এর। যদিও প্রথম কিস্তির ১৩০০ কোটির ব্যবসার রেকর্ড রণবীরের পাল্লা ভারী রেখেছে, তবে ট্রেলার মুক্তি নিয়ে তৈরি হয়েছে চরম বিভ্রান্তি।

৩ মার্চ অর্থাৎ আজই ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’-এর ট্রেলার মুক্তির কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে নির্মাতারা সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে এলেন। কেন এই হঠাৎ বদল? কারণ হিসেবে উঠে আসছে আজকের চন্দ্রগ্রহণ।

সম্প্রতি একটি রিপোর্ট অনুযায়ী, ৩ মার্চ ট্রেলার মুক্তির খবরটি কেবল গুজব ছিল না। নির্মাতারা সত্যিই আজ ডিজিটাল লঞ্চের পরিকল্পনা করেছিলেন। কিন্তু বিপত্তি ঘটাল পঞ্জিকা। আজ সকাল ৯টা ৩৯ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৪৬ মিনিট পর্যন্ত চন্দ্রগ্রহণ থাকছে। শাস্ত্র মতে, এই সময়কে কোনও শুভ কাজের বা নতুন সূচনার জন্য অশুভ বলে মনে করা হয়। সাধারণত সিনেমার ট্রেলার দুপুরেই লঞ্চ করা হয়। তাই গ্রহণের অশুভ প্রভাব এড়াতে ট্রেলার রিলিজ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আদিত্য ধর ও তাঁর টিম।

প্রায় এক মাস আগে ছবির টিজার মুক্তি পেয়েছিল, যা দেখে ভক্তরা কিছুটা হতাশই হয়েছিলেন। কারণ টিজারে নতুন দৃশ্যের তুলনায় পুরনো ছবির অংশই বেশি ছিল। তা সত্ত্বেও টিজারের ভিউ সংখ্যা ১৭ মিলিয়ন ছাড়িয়েছে। প্রথমে শোনা গিয়েছিল, মুম্বইয়ের নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে ৫ মার্চ একটি গ্র্যান্ড ইভেন্টের মাধ্যমে ট্রেলার আনা হবে। কিন্তু সেই পরিকল্পনাও বাতিল করা হয়েছে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী, কোনও ঘটা না করে আগামী ৫ বা ৬ মার্চ সরাসরি ডিজিটাল প্ল্যাটফর্মে ট্রেলার মুক্তি পেতে পারে।

রণবীর সিং যখন গ্রহণের গেরো কাটাচ্ছেন, তখন অন্যদিকে যশের ‘টক্সিক’-এর ট্রেলারও আসার অপেক্ষায়। বক্স অফিসে দুই মহাতারকার এই টক্কর দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে বলিউড ও দক্ষিণ ভারত।