AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Central force jawan: ফলতায় স্কুল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার ITBP জওয়ানের দেহ

Central force jawan death: বাংলায় এবার ২ দফায় নির্বাচন হচ্ছে। ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল। দক্ষিণ ২৪ পরগনায় দ্বিতীয় দফায় নির্বাচন রয়েছে। তবে বেশ কিছুদিন আগে থেকেই এলাকায় টহলদারি শুরু করেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। স্কুল-সহ বিভিন্ন জায়গায় তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে। ফলতার ওই স্কুলেও ITBP-র জওয়ানদের একটি দল রয়েছে।

Central force jawan: ফলতায় স্কুল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার ITBP জওয়ানের দেহ
স্কুলের বারান্দা থেকে আইটিবিপি জওয়ানের রক্তাক্ত দেহ উদ্ধার হয়Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 15, 2026 | 4:05 PM
Share

ফলতা: ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনীর আড়াই হাজারের বেশি কোম্পানি বাংলায় এসেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে তারা। দক্ষিণ ২৪ পরগনার ফলতাতেও রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আর ভোটের জন্য আসা আইটিবিপি-র এক জওয়ানের রক্তাক্ত দেহ উদ্ধার হল ফলতার একটি স্কুল থেকে। মৃত জওয়ানের নাম কনক কোচ (৪১)। ওই জওয়ানের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ অস্বাভাবিক মৃত্যু মামলা করে তদন্ত শুরু করেছে।

জানা গিয়েছে, ভোটের কাজের জন্য আসা আইটিবিপি-র জওয়ানদের একটি দলকে রাখা হয়েছে ফলতা দোস্তিপুর হাইস্কুলে। সেখানেই মৃত্যু হয় ওই জওয়ানের। পুলিশ জানিয়েছে, মৃত কনক কোচ (৪১) আইটিবিপি এ-ওয়ান গ্রুপে জওয়ান ছিলেন। গতকাল রাতে স্কুলের বারান্দা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

প্রসঙ্গত, বাংলায় এবার ২ দফায় নির্বাচন হচ্ছে। ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল। দক্ষিণ ২৪ পরগনায় দ্বিতীয় দফায় নির্বাচন রয়েছে। তবে বেশ কিছুদিন আগে থেকেই এলাকায় টহলদারি শুরু করেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। স্কুল-সহ বিভিন্ন জায়গায় তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে। ফলতার ওই স্কুলেও ITBP-র জওয়ানদের একটি দল রয়েছে। গতকাল স্কুলের বারান্দাতেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় কনক কোচকে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। কীভাবে ওই জওয়ান স্কুলের বারান্দায় রক্তাক্ত অবস্থায় পড়ে রইলেন, তা নিয়ে স্পষ্ট করে কেউ কিছু বলতে পারেননি। এই নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা করে তদন্ত শুরু করেছে। কেন্দ্রীয় বাহিনীও বিষয়টি খতিয়ে দেখছে। ময়নাতদন্তের রিপোর্টে জওয়ানের মৃত্যুর কারণ কী উল্লেখ করা হয়, সেদিকেই তাকিয়ে সবাই।

Follow Us