BJP News: মাসে ৩০০০ হাজার আর্থিক সহায়তা, বিজেপির নতুন প্রকল্প ‘মাতৃশক্তি ভরসা কার্ড’
এ দিকে, ভোটের প্রচারের জন্য রাজ্যে এসেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি হুগলিতে প্রচারের পর পৌঁছে যান নিউটাউনে। তারপর সেখান থেকে এই 'মাতৃশক্তি ভরসা কার্ড' উদ্বোধন করেন। অপরদিকে, ভোটের প্রচারে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত মন্ত্রী অমিত শাহ। তিনি একের পর এক সভা করে চলেছেন। আজ জলপাইগুড়ি থেকে ভোটের প্রচার সারেন তিনি।

কলকাতা: মহিলা এবং তাঁদের উন্নয়নমূলক প্রকল্প তৃণমূলের ঝুলিতে ভোট এসেছে। আর বাকি দলগুলির নজর এবার সেই মহিলা ভোটেই। মহিলা ভোট নিজেদের ঝুলিতে টানতে মরিয়া বিজেপি। নির্বাচনের আগে তাই একগুচ্ছ বার্তা তাঁদের। আজ সেই মর্মেই নববর্ষে মাতৃশক্তির উদযাপন করল বিজেপি। মাতৃশক্তি ভরসা কার্ডের আনুষ্ঠনিক উদ্বোধন করেন তাঁরা নিউটাউনের হোটেলে।
কী এই মাতৃশক্তি ভরসা কার্ড?
এটি আসল পোশাকি নাম ‘মাতৃশক্তি ভরসা কার্ড।’ সঙ্কল্পপত্র অনুযায়ী গ্যারান্টি সহযোগে মাসে ৩০০০ হাজার আর্থিক সহায়তা করা হবে। মহিলারা যাতে সাবলম্বী হতে পারেন সেই উদ্দেশেই এই কার্ড। একই সঙ্গে বিজেপির প্রতিশ্রুতি অন্নপূর্ণা ভান্ডার। ক্ষমতায় এলে চালু হবে এই ‘অন্নপূর্ণা ভান্ডার’। দেওয়া হবে তিন হাজার টাকা। এর পাশাপাশি সরকারি বাসে মহিলাদের যাতায়াত বিনামূল্যে চালু হবে বলেও প্রতিশ্রুতি বিজেপির।
এ দিকে, ভোটের প্রচারের জন্য রাজ্যে এসেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি হুগলিতে প্রচারের পর পৌঁছে যান নিউটাউনে। তারপর সেখান থেকে এই ‘মাতৃশক্তি ভরসা কার্ড’ উদ্বোধন করেন। অপরদিকে, ভোটের প্রচারে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত মন্ত্রী অমিত শাহ। তিনি একের পর এক সভা করে চলেছেন। আজ জলপাইগুড়ি থেকে ভোটের প্রচার সারেন তিনি।
