AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সইফ-অমৃতার বিয়ের সময় কত ছিল করিনা কাপুরের বয়স? তাঁকে ‘বেটা’ বলেছিলেন…

Saif-Kareena-Amrita: সইফ-করিনার রিসেপশন পার্টিতে আমন্ত্রিত ছিলেন বলিউডের অনেকে। হাজির ছিলেন সইফ আলি খানের বর্তমান স্ত্রী করিনা কাপুর খানও। পরিবারের সঙ্গে ছোট্ট করিনা সেই বিয়ে খেতে এসেছিলেন। জানেন কি, সইফ আলি খানের প্রথম বিয়ের সময় কত বয়স ছিল করিনার? এবং করিনাকে দেখে কী বলেছিলেন সইফ?

সইফ-অমৃতার বিয়ের সময় কত ছিল করিনা কাপুরের বয়স? তাঁকে 'বেটা' বলেছিলেন...
সইফ-অমৃতার বিয়ের সময় করিনা।
| Updated on: Jan 17, 2024 | 10:30 AM
Share

খুবই তিক্ততার সঙ্গে বিয়ে ভেঙেছিল অমৃতা সিং এবং সইফ আলি খানের। মাত্র ২১ বছর বয়সে বলিউডের অভিনেত্রী অমৃতা সিংকে বিয়ে করেছিলেন বলিউডের নবাব পরিবারের ছোটে নবাব অভিনেতা সইফ আলি খান। অমৃতা থেকে বয়সে অনেকটাই ছোট সইফ। পরিবারকে না জানিয়ে, মা শর্মিলা ঠাকুরের থেকে লুকিয়ে অমৃতাকে বিয়ে করেন তিনি। এই খবর ঝড় তুলেছিল পাতৌদি পরিবারে। কিন্তু ছেলে ভাল আছে, তা দেখে অমৃতাকে সাদরে গ্রহণ করে নিয়েছিলেন পতৌদিরা। পরবর্তীতে বড় করে রিসেপশনের ব্যবস্থা করেছিলেন তাঁরা। সেই রিসেপশন পার্টিতে আমন্ত্রিত ছিলেন বলিউডের অনেকে। হাজির ছিলেন সইফ আলি খানের বর্তমান স্ত্রী করিনা কাপুর খানও। পরিবারের সঙ্গে ছোট্ট করিনা সেই বিয়ে খেতে এসেছিলেন। জানেন কি, সইফ আলি খানের প্রথম বিয়ের সময় কত বয়স ছিল করিনার? এবং করিনাকে দেখে কী বলেছিলেন সইফ?

জানলে অবাক হবেন, সইফ-অমৃতার বিয়ের সময় করিনার বয়স ছিল মাত্র ১০। নবদম্পতিকে তিনি শুভেচ্ছাবার্তা জানাতে গিয়েছিলেন। সেই সময় করিনাকে ‘বেটা’ সম্বোধন করেছিলেন সইফ। জিজ্ঞেস করেছিলেন, “ক্যাসে হো বেটা?”

পরবর্তীকালে অমৃতা সিংয়ের সঙ্গে বিয়ে ভেঙে যায় সইফের। তাঁর দুই সন্তান ইব্রাহিম এবং সারাকে পতৌদি পরিবার ত্য়াগ করেন অমৃতা। ভেঙে চুরমার হয়ে যায় পরিবার। সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন সইফের বাবা মনসুর আলি খান পতৌদি। কেন না, সইফের ছেলে ইব্রাহিম ছিল তাঁর প্রচণ্ড আপন। নাতিকে ছেড়ে তিনি কীভাবে থাকবেন, সেই দুঃখে ডুবে গিয়েছিলেন সিনিয়র পতৌদি।

প্রথম বিয়ে ভাঙার অনেকগুলো বছর পর ‘টশন’ ছবির সময় করিনার সঙ্গে ভাব হয় সইফের। তাঁদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এবং বিয়েও করেন তাঁরা। সইফ-করিনার দুই সন্তান-তৈইমুর এবং জেহ।

Follow Us
অভিযুক্তের মাথায় ছিল অন্য ছক, ঘটনার পুনর্নির্মাণে নিয়ে যেতেই...
অভিযুক্তের মাথায় ছিল অন্য ছক, ঘটনার পুনর্নির্মাণে নিয়ে যেতেই...
'ক্রিমিনাল কমতে থাকবে', কেন বললেন তামান্নার মা?
'ক্রিমিনাল কমতে থাকবে', কেন বললেন তামান্নার মা?
বারুইপুরকাণ্ডে অন্যতম অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুর পর ধরা পড়ল আরও ১
বারুইপুরকাণ্ডে অন্যতম অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুর পর ধরা পড়ল আরও ১
'আমার একদম দুঃখ নেই', এনকাউন্টারে ছেলের মৃত্যুর খবর পেয়ে বললেন মা
'আমার একদম দুঃখ নেই', এনকাউন্টারে ছেলের মৃত্যুর খবর পেয়ে বললেন মা
'ভোটব্যাঙ্ক বাঁচাতে কামদুনিতে...', মমতাকে নিশানা করে কী বললেন টুম্পা?
'ভোটব্যাঙ্ক বাঁচাতে কামদুনিতে...', মমতাকে নিশানা করে কী বললেন টুম্পা?
বারুইপুরকাণ্ডে এনকাউন্টারে মৃত্যুর পর কী চাইছে গুড়াপের পরিবার?
বারুইপুরকাণ্ডে এনকাউন্টারে মৃত্যুর পর কী চাইছে গুড়াপের পরিবার?
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?