AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিলাসবহুল গাড়ি, একাধিক বাংলো, প্রভাসের মোট সম্পত্তির পরিমাণ শুনলে চমকে উঠবেন

Prabhas: অভিনেতার সংগ্রহে কী কী দামি জিনিস রয়েছে? হায়দরাবাদে জুবিলি হিলস এলাকায় প্রভাসের একটি বিলাসবহুল বাংলো রয়েছে। জানা যায়, ওই বাংলোর বাজার মূল্য নাকি ৬০ কোটি টাকা।

বিলাসবহুল গাড়ি, একাধিক বাংলো, প্রভাসের মোট সম্পত্তির পরিমাণ শুনলে চমকে উঠবেন
| Updated on: Dec 19, 2024 | 8:00 PM
Share

বাহুবলীতে অভিনয়ের পর যাঁর আন্তর্জাতিক খ্যাতি তৈরি হয়েছে। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম হায়েস্ট পেইড অভিনেতা তিনি। লন্ডনে মাদাম তুসোর মিউজিয়ামে তাঁর মোমের মূর্তিও রয়েছে। এ হেন অভিনেতার সংগ্রহে কী কী দামি জিনিস রয়েছে? হায়দরাবাদে জুবিলি হিলস এলাকায় প্রভাসের একটি বিলাসবহুল বাংলো রয়েছে। জানা যায়, ওই বাংলোর বাজার মূল্য নাকি ৬০ কোটি টাকা। বাংলোর ভিতরে দেড় কোটি টাকা মূল্যের একটি জিম রয়েছে তাঁর।

প্রভাসের সংগ্রহে রয়েছে ৭৩ লক্ষ টাকা মূল্যের বিএমডব্লিউ এক্সথ্রিএম গাড়ি। এছাড়াও দুই কোটি টাকার কিছু বেশি মূল্যের একটি জাগুয়ার রয়েছে অভিনেতার। কিছুদিন আগেই কিনেছেন ছয় কোটি টাকার একটি ল্যাম্বারগিনি। প্রভাস এক একটি ছবি পিছু নাকি ৮০ থেকে ১২০ কোটি টাকা পারিশ্রমিক নেন। সেই অনুপাতেই তাঁর সংগ্রহে রয়েছে দামি দ্রব্য। দক্ষিণ ভারতীয়দের মধ্যে সোনার গয়নার বহুল প্রচলন। প্রভাসের সংগ্রহে বিভিন্ন দামি ধাতুর গয়না রয়েছে। শুধু ভারতে নয়। শোনা যায় ভারতের বাইরে বিদেশেও প্রভাসের একাধিক বাড়ি রয়েছে।

নতুন মডেলের মোবাইল এবং ক্যামেরা প্রভাস পছন্দ করেন। তাঁর সংগ্রহের এই দুটি জিনিসও বেশ মূল্যবান। বিদেশী মডেলের ঘড়ির প্রতি প্রভাসের আগ্রহ রয়েছে। শোনা যায় প্রচুর দামি ঘড়ি রয়েছে তাঁর সংগ্রহে। বর্তমানে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২৪১ কোটি টাকা। যদিও বাহুবলির পর সাফল্যের মুখ সেভাবে দেখেননি সালার অভিনেতা। ছবি জনপ্রিয় হলেও বক্স অফিসে ঝড় তোলা ব্যবসা করতে দেখা যায়নি রাধে শ্যাম কিংবা সালারকে। বর্তমানে ১০০০ কোটির বক্স অফিস ট্রেন্ড, তার ধারে কাছেও থাকেনি প্রভাসের শেষ মুক্তি পাওয়া ছবিগুলো।

Follow Us
BJP কর্মীর থেকে জরিমানা নেন ৮০ হাজার টাকা! ক্যামেরার সামনে দিলেন ফেরত
BJP কর্মীর থেকে জরিমানা নেন ৮০ হাজার টাকা! ক্যামেরার সামনে দিলেন ফেরত
আরও বিপাকে সুদীপ পোল্লে, এবার হরিদেবপুরেও অভিযোগ
আরও বিপাকে সুদীপ পোল্লে, এবার হরিদেবপুরেও অভিযোগ
কলকাতা পুরসভার নোটিসের উত্তর দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
কলকাতা পুরসভার নোটিসের উত্তর দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হোল্ডিং সেন্টার থেকেই ডিপোর্ট করা হবে অনুপ্রবেশকারীদের!
হোল্ডিং সেন্টার থেকেই ডিপোর্ট করা হবে অনুপ্রবেশকারীদের!
নার্সিং হোম থেকে লক্ষ লক্ষ টাকা লুঠ, মাদকে বিনিয়োগ! ভয়ঙ্কর অভিযোগ
নার্সিং হোম থেকে লক্ষ লক্ষ টাকা লুঠ, মাদকে বিনিয়োগ! ভয়ঙ্কর অভিযোগ
অভিষেকের বাড়িতে কলকাতা পুলিশ, বড় ঘটনা ঘটে গেল...
অভিষেকের বাড়িতে কলকাতা পুলিশ, বড় ঘটনা ঘটে গেল...
স্বাস্থ্য সাথীকে ঘিরে এত বড় চক্র! কী চলছিল মালদহে
স্বাস্থ্য সাথীকে ঘিরে এত বড় চক্র! কী চলছিল মালদহে
হঠাৎঅভিষেকের বাড়িতে ঢুকে মনিটর খুলে নিয়ে গেল কলকাতা পুলিশ
হঠাৎঅভিষেকের বাড়িতে ঢুকে মনিটর খুলে নিয়ে গেল কলকাতা পুলিশ
বিল্ডিং-এ কোথায় সমস্যা? এবার পাল্টা প্রশ্ন অভিষেকের
বিল্ডিং-এ কোথায় সমস্যা? এবার পাল্টা প্রশ্ন অভিষেকের
তোলা না দিতেই অস্ত্র নিয়ে হামলা, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল সবটা
তোলা না দিতেই অস্ত্র নিয়ে হামলা, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল সবটা