AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নিখোঁজ পরিচালক উৎসবের খোঁজ মিলল? স্ত্রী লিখলেন…

দুপুর ২টো ২২ মিনিট নাগাদ স্ত্রীর সঙ্গে তাঁর শেষবার ফোনে কথা হয়। মৌপিয়া জানিয়েছেন, সেই শেষ কথা; তারপর থেকেই পরিচালকের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। দুপুর গড়িয়ে বিকেল, তারপর রাত পার হয়ে গেলেও উৎসব মুখোপাধ্যায় বাড়ি না ফেরায় স্বাভাবিকভাবেই চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে।

নিখোঁজ পরিচালক উৎসবের খোঁজ মিলল? স্ত্রী লিখলেন...
| Updated on: Apr 04, 2026 | 4:52 PM
Share

শোকের ছায়া যেন কাটতেই চাইছে না টলিপাড়ায়। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুর শোক সামলে ওঠার আগেই এবার রহস্যজনকভাবে নিখোঁজ হলেন জনপ্রিয় পরিচালক উৎসব মুখোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরের পর থেকে তাঁর আর কোনও হদিস পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন পরিচালকের স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়।

পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে নিমতা এলাকার একটি ব্যাঙ্কে গিয়েছিলেন উৎসব। দুপুর ২টো ২২ মিনিট নাগাদ স্ত্রীর সঙ্গে তাঁর শেষবার ফোনে কথা হয়। মৌপিয়া জানিয়েছেন, সেই শেষ কথা; তারপর থেকেই পরিচালকের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। দুপুর গড়িয়ে বিকেল, তারপর রাত পার হয়ে গেলেও উৎসব মুখোপাধ্যায় বাড়ি না ফেরায় স্বাভাবিকভাবেই চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। নিমতা থানায় ইতিমধ্যেই বিষয়টি জানানো হয়েছে বলে খবর। কেন আচমকা ফোন বন্ধ হয়ে গেল এবং দীর্ঘ সময় ধরে তিনি কোথায় রয়েছেন, তা নিয়ে দানা বাঁধছে রহস্য।

Utshav

এরই মাঝে এবার স্বামী উৎসবকে নিয়ে নতুন পোস্ট মৌপিয়ার। কী লিখলেন তিনি?

ফেসবুকে এক লম্বা পোস্ট দিয়ে মৌপিয়া লিখেছেন, উৎসবের নিখোঁজ হওয়ার খবরটি বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে এবং সাহায্যের আশায় তিনি পোস্টটি ‘পাবলিক’ করেছিলেন। কিন্তু তারপর থেকেই নেটিজেনদের একাংশ বিষয়টি না জেনেই অত্যন্ত অপমানজনক মন্তব্য ও ট্রোলিং শুরু করেন। স্বামী নিখোঁজ হওয়ার পর যে মানসিক চাপের মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন, তার মধ্যে এই সামাজিক লাঞ্ছনা তাঁর ধৈর্য্যের বাঁধ ভেঙে দিয়েছে। মৌপিয়ার কথায়, “আমার এখন একটাই ফোকাস, উৎসবকে খুঁজে পাওয়া। কিন্তু তার জন্য আমার মাথাটা ঠিক থাকতে হবে। তাই আজ থেকে ফেসবুক থেকে বিরতি নিলাম।”

Follow Us