AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

৪৮ ঘণ্টায় লক্ষ লক্ষ টাকার বিল! প্রকাশ্যে সইফের মেডিক্লেমের কাগজ

বিপদ কেটেছে সইফের। বুধবার মধ্যরাতে নিজের বাড়িতেই অভিনেতা সইফ আলি খানের উপর আক্রমণ করেন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। ছুরি দিয়ে নায়কের উপর আঘাত করেন সেই ব্যক্তি। প্রায় ৫ ঘণ্টা ধরে অস্ত্রোপচার চলে সইফের। মুম্বইয়ের অন্যতম দামি হাসপাতালে ভর্তি করানো হয়েছে নায়ককে ।

৪৮ ঘণ্টায় লক্ষ লক্ষ টাকার বিল! প্রকাশ্যে সইফের মেডিক্লেমের কাগজ
| Updated on: Jan 18, 2025 | 4:18 PM
Share

বিপদ কেটেছে সইফের। বুধবার মধ্যরাতে নিজের বাড়িতেই অভিনেতা সইফ আলি খানের উপর আক্রমণ করেন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। ছুরি দিয়ে নায়কের উপর আঘাত করেন সেই ব্যক্তি। প্রায় ৫ ঘণ্টা ধরে অস্ত্রোপচার চলে সইফের। মুম্বইয়ের অন্যতম দামি হাসপাতালে ভর্তি করানো হয়েছে নায়ককে। দু’দিন হল হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। এই ৪৮ ঘণ্টায় সইফের নামে কত বিল করেছে লীলাবতী নার্সিংহোম? শুনলেই চোখ উঠবে কপালে। বলিপাড়ার তারকা বলে কথা নার্সিংহোমের বিলের অঙ্ক তো বড় হবে সেটাই স্বাভাবিক। কিন্তু তা বলে ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই এত লক্ষের বিল। পিলে চমকে গিয়েছে সইফ অনুরাগীদের। সম্প্রতি এক্স হ্যান্ডেলে প্রকাশ্যে এসেছে সইফের মেডিক্লেমের কিছু নথি।

যে নথিতে দেখা যাচ্ছে মেডিক্লেম কোম্পানির থেকে ৩৫.৯৫ লক্ষ টাকা দাবি করেছে। যার ২৫ লক্ষ টাকা ইতিমধ্যেই অনুমোদন করেছে বিমা কোম্পানি। নথি প্রদত্ত তথ্যের ভিত্তিতে, ৫৪ বছর বয়সি অভিনেতা বর্তমানে বান্দ্রার লীলাবতী হাসপাতালের স্যুট রুমে ভর্তি আছেন। নিভা বুপা স্বাস্থ্য বিমা সংস্থা এই তথ্য নিশ্চিতও করেছে Mint-এর কাছে। জানানো হয়েছে ‘হাসপাতালে তিনি ভর্তির পরে আমাদের কাছে ক্যাশলেস প্রি-অথারাইজেশন রিকোয়েস্ট পাঠানো হয়েছিল এবং আমরা প্রাথমিক চিকিত্‍সা শুরু করার জন্য প্রাথমিক অনুমোদন দিয়েছি।’ প্রসঙ্গত, বলি সূত্রে খবর সইফ সুস্থ হওয়ার পথে। লীলাবতী হাসপাতালের সিওও ডাঃ নীরজ উত্তমণি বলেন, ‘শুক্রবার দুপুরের দিকে আমরা সইফকে একটি বিশেষ ঘরে স্থানান্তরিত করি। সে বিপদের বাইরে আছে। সঙ্গে খুব চনমনেও। আশা করছি আমরা আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ডিসচার্জ করে দিতে পারব।’

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা