AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

১০ কোটি টাকা ফেরত দিচ্ছেন রণবীর, মুক্তি পাবে ‘ডন ৩’?

মাঝে শোনা গিয়েছিল, বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান নাকি দুজনের মিটমাট করাতে উদ্যোগী হয়েছেন। তবে সেই জল্পনায় জল ঢেলে আমির সাফ জানিয়ে দিয়েছেন, এই ঝগড়ার মাঝে তিনি কোথাও নেই। অর্থাৎ, রণবীর নিজের উদ্যোগেই এখন ফারহানের সঙ্গে সম্পর্ক জোড়া লাগাতে চাইছেন।

১০ কোটি টাকা ফেরত দিচ্ছেন রণবীর, মুক্তি পাবে 'ডন ৩'?
ঠিক কী ঘটেছিল?
| Updated on: Apr 22, 2026 | 12:44 PM
Share

রণবীর সিং কি তবে ‘ডন’ হওয়ার মোহ কাটিয়ে এবার বিবাদ ঠিক করতে মন দিলেন? বলিউডে কান পাতলে অন্তত তেমনটাই শোনা যাচ্ছে। ‘ডন ৩’ থেকে রণবীরের আচমকা সরে যাওয়া নিয়ে ফারহান আখতারের সঙ্গে তাঁর যে তিক্ততা তৈরি হয়েছিল, তা মেটাতে এবার বড়সড় পদক্ষেপ নিলেন অভিনেতা। খবর বলছে, ছবিটির জন্য নেওয়া ১০ কোটি টাকার সাইনিং অ্যামাউন্ট সটান ফেরত দিতে চলেছেন তিনি।

ঠিক কী ঘটেছিল?

সবই ঠিকঠাক এগোচ্ছিল, কিন্তু হুট করেই ছন্দপতন ঘটে। অমিতাভ-শাহরুখের পর রণবীরকে ‘ডন’ হিসেবে দেখার অপেক্ষায় ছিল ভক্তরা। কিন্তু চিত্রনাট্য নিয়ে সমস্যা আর রণবীরের আপত্তির জেরে ভেস্তে যায় সব পরিকল্পনা। শোনা গিয়েছিল, ফারহানের প্রযোজনা সংস্থা ‘এক্সেল এন্টারটেইনমেন্ট’ রণবীরের ওপর এতটাই চটে গিয়েছিল যে, ক্ষতির খেসারত হিসেবে তাঁর কাছে প্রায় ৪০ কোটি টাকা দাবি করা হয়েছিল। পরিস্থিতি সামলাতে আসরে নামতে হয় প্রডিউসার্স গিল্ডকেও। এবার সেই আগুনেই জল ঢালতে চাইছেন রণবীর। ১০ কোটি টাকা ফেরানোর পাশাপাশি নিজের আগামী সিনেমা ‘প্রলয়’-এ ফারহানদের অংশীদার করার প্রতিশ্রুতিও নাকি দিয়েছেন তিনি।

মাঝে শোনা গিয়েছিল, বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান নাকি দুজনের মিটমাট করাতে উদ্যোগী হয়েছেন। তবে সেই জল্পনায় জল ঢেলে আমির সাফ জানিয়ে দিয়েছেন, এই ঝগড়ার মাঝে তিনি কোথাও নেই। অর্থাৎ, রণবীর নিজের উদ্যোগেই এখন ফারহানের সঙ্গে সম্পর্ক জোড়া লাগাতে চাইছেন।

ডন ৩-এর ভবিষ্যৎ কী?

টাকা ফেরত দিলেই কি সমস্যার সমাধান হবে? আসল প্রশ্ন হল, ‘ডন ৩’-এর কী হবে? রণবীর নেই, শাহরুখ ফেরার নামগন্ধ নেই- তবে কি ফারহান আখতার নিজেই আবার পুরনো মেজাজে ক্যামেরার সামনে দাঁড়াবেন? নাকি হাত মেলাবেন অন্য কোনও অভিনেতার সঙ্গে? এই উত্তর এখনও ধোঁয়াশায় ঢাকা। আপাতত এটুকুই বোঝা যাচ্ছে যে, রণবীর সিং আংশিক ক্ষতিপূরণ দিয়ে বিবাদ মেটাতে চাইছেন।

Follow Us