AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

EVM tampering ECI guidelines: EVM-এ এগুলো লাগলেই ট্যাম্পারিং ধরা হবে, ভোট বাতিলও করে দিতে পারে কমিশন

West Bengal Assembly Election 2026: কমিশন সূত্রে খবর, ইভিএম বোতামে দাগ দেওয়া বা আঠা লাগানোর মতো কাজ ইভিএম ট্যাম্পারিংয়ের অধীনে পড়ে। ইভিএম সামান্যতম ট্যাম্পারিং বা প্রভাবিত করার চেষ্টা করা হলে, কড়া পদক্ষেপ করা হবে।  

EVM tampering ECI guidelines: EVM-এ এগুলো লাগলেই ট্যাম্পারিং ধরা হবে, ভোট বাতিলও করে দিতে পারে কমিশন
ইভিএম পরীক্ষা করা হচ্ছে।Image Credit: PTI
| Updated on: Apr 22, 2026 | 12:01 PM
Share

নয়া দিল্লি: বিধানসভা নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে। আগামিকাল, ২৩ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ। পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ুতেও নির্বাচন রয়েছে। তার আগেই কড়া নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। ইভিএম বোতামে কী কী লাগলে, তা ভোট ট্যাম্পারিং বলে গণ্য করা হবে, তা জানাল কমিশন।

এবারের নির্বাচন হিংসামুক্ত এবং কোনও রকমের ছাপ্পা বা প্রভাবমুক্ত করার শপথ নিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই এর জন্য একাধিক নির্দেশিকা জারি করেছে। এবার কমিশনের তরফে জানানো হল যে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (EVM) যদি পারফিউম, কালি, আঠা বা অন্য কোনও কেমিক্যাল লেগে থাকে, তাহলে তা ভোট ট্যাম্পারিং বলে গণ্য করা হবে।   

ব্যালটে যেখানে প্রার্থীদের নামের পাশে তাদের ভোট দেওয়ার বোতাম থাকে, সেখানে কোনও ধরনের রঙ, কালি, পারফিউম বা অন্য কেমিক্যাল দেওয়া যাবে না।

কেন এই সিদ্ধান্ত?

কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, ভোটাররা কোন প্রার্থীকে ভোট দিয়েছেন, তা জানতে অনেক ভোটকর্মীরা এই ধরনের প্রচেষ্টা করেন। কিংবা পারফিউমের গন্ধ দিয়ে বোঝার চেষ্টা করেন যে কাকে ভোট দেওয়া হয়েছে। এই ধরনের অনৈতিক কাজ রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভোট বাতিল হবে?

প্রতিটি বুথের প্রিসাইডিং অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে যে ভোট শুরু হওয়ার আগে এবং ভোট চলাকালীন ইভিএম ব্যালট ইউনিট যেন ভালভাবে খতিয়ে দেখেন। প্রতিটি প্রার্থীর নাম যাতে স্পষ্টভাবে দেখা যায় এবং ইভিএম বোতামের উপরে কিছু না থাকে, তা যেন নিশ্চিত করা হয়। যদি এমন কিছু ধরা পড়ে, তাহলে প্রিসাইডিং অফিসার সঙ্গে সঙ্গে রিটার্নিং অফিসার বা সেক্টর অফিসারকে জানাবেন।

যদি কোনও বেআইনি কাজ ধরা পড়ে, তাহলে নির্বাচন কমিশন ক্রিমিনাল অ্যাকশন নিতে কোনও দ্বিধা করবে না এবং প্রয়োজনে পুনরায় নির্বাচনের নির্দেশও দিতে পারে। কমিশন সূত্রে খবর, ইভিএম বোতামে দাগ দেওয়া বা আঠা লাগানোর মতো কাজ ইভিএম ট্যাম্পারিংয়ের অধীনে পড়ে। ইভিএম সামান্যতম ট্যাম্পারিং বা প্রভাবিত করার চেষ্টা করা হলে, কড়া পদক্ষেপ করা হবে।

Follow Us