AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PIL against Tribunal List: মাত্র ১৩৬ জনের নাম! বাকিদের ভবিষ্যৎ কী? ভোটের প্রাক-লগ্নে ফের হাইকোর্টে মামলা

Voter List Tribunal Case: এই বিষয়টি গুরুত্ব দিয়ে আইনজীবী ঝুমা সেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের দৃষ্টি আকর্ষণ করেছেন। ব্যাপক হারে নাম বাতিলের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রশ্ন তোলা হয়েছে, তালিকায় স্থান না পাওয়া বাকি আবেদনকারীদের ভাগ্য কী হবে? বিষয়টি শোনার পর আজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

PIL against Tribunal List: মাত্র ১৩৬ জনের নাম! বাকিদের ভবিষ্যৎ কী? ভোটের প্রাক-লগ্নে ফের হাইকোর্টে মামলা
কলকাতা হাইকোর্ট, ফাইল ফোটো
| Edited By: | Updated on: Apr 22, 2026 | 12:47 PM
Share

কলকাতা: মধ্যরাতে প্রকাশিত ট্রাইবুনালের সাপ্লিমেন্টারি তালিকাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। ব্যাপক হারে আবেদনকারীদের নাম বাদ পড়ার অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। প্রথম দফার ভোটের আগে মাত্র ১৩৬ জনের নাম তালিকায় স্থান পাওয়ায় বাকি আবেদনকারীদের ভবিষ্যৎ নিয়ে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এই বিষয়টি গুরুত্ব দিয়ে আইনজীবী ঝুমা সেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের দৃষ্টি আকর্ষণ করেছেন। ব্যাপক হারে নাম বাতিলের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রশ্ন তোলা হয়েছে, তালিকায় স্থান না পাওয়া বাকি আবেদনকারীদের ভাগ্য কী হবে? বিষয়টি শোনার পর আজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

এদিকে, গতকালই আরও একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।  প্রথম মামলাটি করেছিলেন শেখ আনোয়ার আলি। তাঁর বক্তব্য, বিশেষ প্রক্রিয়ায় ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে প্রায় ২৭ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

১৯টি ‘অ্যাপেলেট ট্রাইব্যুনাল’ গঠন করা হলেও এগুলির কার্যপদ্ধতি অত্যন্ত অস্পষ্ট এবং অসামঞ্জস্যপূর্ণ বলেও মামলাকারী প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন। তাঁর বক্তব্য, ভোটাররা জানেন না ঠিক কীভাবে আবেদন করতে হবে। শুনানির নির্দিষ্ট তারিখ কীভাবে জানানো হবে, বা এই ট্রাইব্যুনালে আইনজীবীর মাধ্যমে প্রতিনিধিত্ব করা যাবে কি না—সে বিষয়ে কোনও স্পষ্ট নির্দেশিকা নেই। মঙ্গলবার প্রথমে এই মামলাটি শোনার পর আইনজীবী ঝুমা সেনের মামলাটি শুনবেন প্রধান বিচারপতি।

Follow Us