AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মুক্তির আগেই অনলাইনে ফাঁস ‘ধুরন্ধর ২’! পাইরেসির কবলে রণবীরের ছবি, দর্শকদের কড়া হুঁশিয়ারি প্রশাসনের

ভারতে পাইরেসি রুখতে অত্যন্ত কঠোর আইন রয়েছে। কোনও ব্যক্তি যদি তামিলরকার্স বা টেলিগ্রামের মতো প্ল্যাটফর্ম থেকে বেআইনিভাবে ‘ধুরন্ধর ২’ ডাউনলোড বা শেয়ার করেন, তবে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। অপরাধীকে ৩ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। কিছু ক্ষেত্রে ছবির মোট নির্মাণ ব্যয়ের ৫ শতাংশ পর্যন্ত জরিমানা দেওয়ার বিধান রয়েছে।

মুক্তির আগেই অনলাইনে ফাঁস ‘ধুরন্ধর ২’! পাইরেসির কবলে রণবীরের ছবি, দর্শকদের কড়া হুঁশিয়ারি প্রশাসনের
| Updated on: Mar 20, 2026 | 1:37 PM
Share

বক্স অফিসে রেকর্ড গড়ার লক্ষ্যে ময়দানে নেমেছিল ‘ধুরন্ধর ২’। কিন্তু প্রিভিউ শো চলাকালীনই তামিলরকার্স (Tamilrockers), ফিল্মিজিল্লা (Filmyzilla)-র মতো পাইরেসি সাইটগুলোতে ফাঁস হয়ে গেল ছবির লিঙ্ক। বড় বাজেটের এই ছবির ব্যবসায়িক সাফল্যে যা বড়সড় আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

খবর অনুযায়ী, ১৮ মার্চ পেইড প্রিভিউ শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গুগল সার্চে “Dhurandhar 2 Full Movie Free Download” বা “Dhurandhar 2 Tamilrockers” এর মতো কি-ওয়ার্ডগুলি ট্রেন্ডিং হতে শুরু করে। মুভিরুলজ (Movierulz) ও ১৩৩৭এক্স (1337x)-এর মতো টরেন্ট প্ল্যাটফর্মগুলোতে হলের নিম্নমানের প্রিন্ট থেকে শুরু করে এইচডি কোয়ালিটির ফাইল পর্যন্ত আপলোড করা হয়েছে বলে অভিযোগ। এমনকি টেলিগ্রাম অ্যাপের মাধ্যমেও দ্রুত ছড়িয়ে পড়ছে এই অবৈধ লিঙ্কগুলো।

ভারতে পাইরেসি রুখতে অত্যন্ত কঠোর আইন রয়েছে। কোনও ব্যক্তি যদি তামিলরকার্স বা টেলিগ্রামের মতো প্ল্যাটফর্ম থেকে বেআইনিভাবে ‘ধুরন্ধর ২’ ডাউনলোড বা শেয়ার করেন, তবে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। অপরাধীকে ৩ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। কিছু ক্ষেত্রে ছবির মোট নির্মাণ ব্যয়ের ৫ শতাংশ পর্যন্ত জরিমানা দেওয়ার বিধান রয়েছে। বারবার এই ধরনের অপরাধ করলে ৩ মাস পর্যন্ত জেল হওয়ার সম্ভাবনাও থাকে। এমনকী, ব্যক্তিগতভাবে দেখার জন্য পাইরেটেড কন্টেন্ট ব্যবহার করাও কপিরাইট আইনের চোখে অপরাধ।

আইনি জটিলতা ছাড়াও এই ধরনের পাইরেসি ওয়েবসাইটগুলো ব্যবহারকারীদের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। এই সাইটগুলিতে থাকা ‘ফেক ডাউনলোড’ বোতাম বা বিজ্ঞাপনের মাধ্যমে স্মার্টফোন বা কম্পিউটারে ম্যালওয়্যার ঢুকিয়ে ডেটা চুরি করা হতে পারে। এতে আপনার ব্যক্তিগত তথ্য হ্যাক হওয়া বা আর্থিক ক্ষতির সম্ভাবনাও থাকে।

পাইরেসি শুধু একজন অভিনেতা বা প্রযোজকের ক্ষতি করে না; এটি একটি ছবির সঙ্গে যুক্ত হাজার হাজার টেকনিশিয়ান, এডিটর ও কর্মীর রুটিরুজিতে আঘাত হানে। পরিশ্রমের ফসল এভাবে চুরি হওয়ার ফলে চলচ্চিত্রের সামগ্রিক ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়। তাই দর্শকদের প্রতি বিনীত অনুরোধ, ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ শুধুমাত্র প্রেক্ষাগৃহে গিয়ে বা অনুমোদিত প্ল্যাটফর্মেই দেখুন। পাইরেসিকে ‘না’ বলুন এবং সুস্থ সংস্কৃতিকে সমর্থন করুন।

Follow Us