AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aadhaar App: মোবাইল কিনলেই প্রি-ইনস্টল থাকবে AADHAAR অ্যাপ? ফের বিতর্ক কেন্দ্রের নির্দেশে

Aadhaar Controversy: ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ফর ইনফরমেশন টেকনোলজি (MAIT), যারা মোবাইল প্রস্তুতকারক সংস্থাগুলির প্রতিনিধিত্ব করে, তারা সরকারের এই প্রস্তাবে আপত্তি জানিয়েছে। বিশেষত অ্যাপেল, স্যামসাং সুরক্ষা ও গোপনীয়তা নিয়ে প্রশ্ন তুলে আপত্তি জানিয়েছে।

Aadhaar App: মোবাইল কিনলেই প্রি-ইনস্টল থাকবে AADHAAR অ্যাপ? ফের বিতর্ক কেন্দ্রের নির্দেশে
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Mar 20, 2026 | 12:26 PM
Share

নয়া দিল্লি: এবার থেকে নতুন মোবাইল কিনলে তাতে আগে থেকেই আধার অ্যাপ (Aadhaar App) থাকবে? সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাগুলিকে সমস্ত মোবাইলে আধার অ্যাপ প্রি-ইনস্টল (Pre-Install) করতে বলেছে। তবে জানা গিয়েছে, অ্যাপেল, স্যামসাং ও গুগল ইতিমধ্যেই আপত্তি তুলেছে এই নির্দেশে।

সংবাদসংস্থা রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় সরকার চলতি বছরের জানুয়ারি মাসে স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাগুলিকে গোপনভাবে আধার অ্যাপ প্রি-লোড করার প্রস্তাব দিয়েছে। আধারের নিয়ামক সংস্থা ইউআইডিএআই (UIDAI) কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রককে এই প্রস্তাবনা নিয়ে অ্যাপেল, স্যামসাং-র মতো সংস্থার সঙ্গে আলোচনা করতে বলেছে। যদি এই প্রস্তাব গৃহীত হয়, তাহলে নতুন ফোনে আগে থেকেই আধার অ্যাপ প্রি-ইনস্টল থাকবে।

তবে জানা গিয়েছে, ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ফর ইনফরমেশন টেকনোলজি (MAIT), যারা মোবাইল প্রস্তুতকারক সংস্থাগুলির প্রতিনিধিত্ব করে, তারা সরকারের এই প্রস্তাবে আপত্তি জানিয়েছে। বিশেষত অ্যাপেল, স্যামসাং সুরক্ষা ও গোপনীয়তা নিয়ে প্রশ্ন তুলে আপত্তি জানিয়েছে। ঠিক যেমনটা গত বছর সঞ্চার সাথী অ্যাপ প্রি-ইনস্টল নিয়েও আপত্তি করেছিল।

এমএআইটি (MAIT) জানিয়েছে, ভারতে বিক্রি হওয়া নতুন মোবাইলে আধার অ্যাপ প্রি-ইনস্টল করতে গেলে তাদের প্রোডাকশন লাইন আলাদা করতে হবে বাকি দেশের সঙ্গে। অর্থাৎ বিদেশি মোবাইল প্রস্তুতকারক সংস্থাগুলির সমস্যা বাড়বে, তাদের ভারতের জন্য আলাদাভাবে মোবাইল সফটওয়্যার তৈরি করতে হবে। এর ফলে মোবাইলের দাম আরও বাড়বে।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসেই ইউআইডিএআই নতুন আধার অ্যাপ লঞ্চ করে। ব্যক্তিগত তথ্য আপডেট, বায়োমেট্রিক ডেটা লক করা যায় এই আধার অ্যাপে। এতে ব্যক্তিগত তথ্য অপব্যবহার বন্ধ করা যাবে। সরকারের যুক্তি, মোবাইলে আধার অ্যাপ প্রি-ইনস্টল থাকলে নাগরিকদের আধার সংক্রান্ত কাজ করতে আরও সুবিধা হবে। আলাদা করে আর আধার অ্য়াপ ডাউনলোড করতে হবে না।

Follow Us