Cash recovered: নিউটাউনে গাড়ির ডিকিতে টাকার বান্ডিলের স্তূপ, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল?
Cash recovered by FST: নিউটাউনের সিটি সেন্টার ২ এলাকায় এদিন সকালে একটি গাড়ির গতিবিধি সন্দেহজনক ঢেকে এফএসটি-র। গাড়িটি থামানো হয়। এরপরই গাড়িতে তল্লাশি চালানো হয়। গাড়ির ডিকি খুলতেই একটি ব্যাগ নজরে আসে। ব্যাগ খুলতেই চমকে ওঠেন অফিসাররা। ব্যাগের মধ্যে থরে থরে সাজানো টাকার বান্ডিল।

কলকাতা: ভোটের বাংলায় কালো টাকার লেনদেনের আশঙ্কা। এই আবহে শুক্রবার সাতসকালে নিউটাউনে একটি গাড়ি থেকে উদ্ধার হল ২৫ লক্ষ টাকা। এই টাকা কোথা থেকে এল, তা নিয়ে কোনও কাগজপত্র দেখাতে পারেননি ওই গাড়ির আরোহী। বাগ ভর্তি ওই টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে গাড়ির আরোহী সুরেশ ঠাকুরকে।
পুলিশ জানিয়েছে, বাংলায় ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর রুটিন নজরদারি চালাচ্ছিল ফ্লাইং স্কোয়াড টিম(FST)। নিউটাউনের সিটি সেন্টার ২ এলাকায় এদিন সকালে একটি গাড়ির গতিবিধি সন্দেহজনক ঢেকে এফএসটি-র। গাড়িটি থামানো হয়। এরপরই গাড়িতে তল্লাশি চালানো হয়। গাড়ির ডিকি খুলতেই একটি ব্যাগ নজরে আসে। ব্যাগ খুলতেই চমকে ওঠেন অফিসাররা। ব্যাগের মধ্যে থরে থরে সাজানো টাকার বান্ডিল। সবমিলিয়ে ২৫ লক্ষ টাকা রয়েছে ব্যাগে।

পুলিশ জানিয়েছে, সুরেশ ঠাকুর রাজস্থানের বাসিন্দা। শিয়ালদহ থেকে অ্যাপ ক্যাব বুক করেছিলেন তিনি। স্ত্রী, সন্তানকে নিয়ে গাড়িতে ওঠে। ব্যাগ ভর্তি টাকা নিয়ে যথাযথ তথ্য দিতে পারেননি তিনি। কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা নিয়েও বিশেষ কিছু বলতে পারেননি। এরপর পুলিশ ২৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে। গ্রেফতার করা হয় রাজস্থানের ওই বাসিন্দাকে। তবে তাঁর স্ত্রী, সন্তানকে ছেড়ে দেওয়া হয়েছে। ধৃত ব্যক্তি এর আগেও অভাবে টাকা লেনদেনে যুক্ত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
বাংলায় ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। গত ১৫ মার্চ বাংলায় ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। ভোটের সময় কালো টাকার লেনদেনের অভিযোগ ওঠে। সেজন্য নজরদারি বাড়ায় পুলিশ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারও জানিয়েছেন, বাংলায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সবরকম পদক্ষেপ করা হচ্ছে। এই ২৫ লক্ষ টাকা কীসের জন্য কোথায় নিয়ে যাচ্ছিলেন ধৃত ব্যক্তি, সেটাই খতিয়ে দেখতে চাইছে পুলিশ।
