AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bigg Boss Bangla: ‘বিছানায় গিয়ে তো আর…’, রাজবীরকে টেনে নন্দিনীকে কটাক্ষ দুর্নিবারের! বিগ বসে ধুন্ধুমার কান্ড

Bigg Boss Bangla 2026: বিগ বস বাংলার ঘরে ফের অশান্তি। এবার গায়ক দুর্নিবারের নিশানায় নন্দিনী। রাজবীরের সঙ্গে তাঁর সমীকরণ নিয়ে উড়ে এল চরম ইঙ্গিতপূর্ণ মন্তব্য। কী ঘটেছে বিগ বসের ঘরে?

Bigg Boss Bangla: ‘বিছানায় গিয়ে তো আর...’, রাজবীরকে টেনে নন্দিনীকে কটাক্ষ দুর্নিবারের! বিগ বসে ধুন্ধুমার কান্ড
কী ঘটেছে?
| Updated on: Sep 22, 2026 | 11:36 AM
Share

বিগ বস বাংলা (Bigg Boss Bangla)-র ঘরে এখন প্রতিদিন যেন বারুদ জমছে! আর সেই বারুদে দেশলাই কাঠি ফেলার কাজটা প্রায়শই করছেন নন্দিনী দত্ত (Nandini Dutta) এবং রাজবীর দে। তবে এবার গন্ডগোলটা বাঁধল গায়ক দুর্নিবার সাহার সঙ্গে। তর্কাতর্কি এমন পর্যায়ে পৌঁছল যে, রাজবীরের নাম জড়িয়ে নন্দিনীকে চরম ইঙ্গিতপূর্ণ কথা বলে বসলেন দুর্নিবার। সোজা বললেন, “দু’জনে তো বিছানাতেই…।” আর এতেই যেন আগুনে ঘি পড়ল!

আসল ঝামেলার সূত্রপাত একটি সাধারণ তর্ক থেকে। দুর্নিবার নন্দিনীকে কোনও একটি বিষয় বোঝাতে গিয়েছিলেন। কিন্তু নন্দিনী সটান জানিয়ে দেন, গায়কের কাছ থেকে তিনি কিছুই শিখতে চান না। এই কথা শুনে দমে যাওয়ার পাত্র নন দুর্নিবারও। তিনি উলটে নন্দিনীকে ‘মহাবিদ্বান’ বলে ব্যঙ্গ করেন। এতেই রেগে আগুন হয়ে যান ‘দুই শালিক’ খ্যাত অভিনেত্রী। তিনি পালটা বলেন, “তোমার মতো গুরু হওয়ার থেকে মরে যাওয়া ভাল।” আর নন্দিনীও নিজেকে ‘মহাবিদ্বান’ বলেন। এরপরই নন্দিনী বলে বসেন, দুর্নিবারের জন্য তিনি একসময় স্ট্যান্ড নিয়েছিলেন। কিন্তু গায়ক সেই সময় ধ্যান করছিলেন বা ঘুমাচ্ছিলেন বলে শুনতে পাননি।

‘বিছানাতেই তো থাকিস দুজনে’

নন্দিনীর এই কথার উত্তরেই বোমা ফাটান দুর্নিবার। তিনি বলেন, “বিছানায় গিয়ে তো আর শুনতে যাব না।” এই কথা শুনে রেগে যান নন্দিনী। তিনি জানতে চান, বিছানায় যাওয়ার মানে কী? তখনই দুর্নিবার সেই বিতর্কিত মন্তব্যটি করেন, “বিছানাতেই তো থাকিস দুজনে।” রাজবীরের সঙ্গে নন্দিনীর সমীকরণ নিয়ে এই ইঙ্গিতে রীতিমতো ক্ষুব্ধ হন অভিনেত্রী। তিনি কড়া ভাষায় বলেন, মেয়েদের সঙ্গে কথা বলার সময় যেন ‘বিছানা’ শব্দটি টেনে আনা না হয়। দুর্নিবার যদিও সাফাই দেন, তিনি মেয়েদের অপমান করার জন্য কিছু বলেননি। কিন্তু নন্দিনী ছাড়ার পাত্রী নন। তিনি দুর্নিবারকে ‘সুবিধাবাদী ফেমিনিস্ট’ তকমা দিয়ে বলেন, “আমিও তো একটা মেয়ে। তুমি কী বোঝাতে চাইছ, আমি ওর সঙ্গে বিছানায় শুয়ে থাকি?” নন্দিনী এও জানান, দুর্নিবারের রাগ খুবই নিয়ন্ত্রিত, তিনি নিজে ওই জায়গায় থাকলে মেরেই দরজা দিয়ে বেরিয়ে যেতেন।

বিগ বসের বর্তমান সমীকরণ

গত ৩০ অগস্ট থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় শুরু হয়েছে এই শো। ইতিমধ্যেই খেলা থেকে বিদায় নিয়েছেন জয়িতা চট্টোপাধ্যায়, অ্যালেক্সজান্দ্রা টেলর এবং সায়ক চক্রবর্তী। অনিন্দ্য সেনগুপ্ত বাদ পড়ার পর ওয়াইল্ড কার্ড হিসেবে এসেছেন রাজবীর দে এবং পরে জীতু কমল। এছাড়াও ঘরে রয়েছেন ভরত কল, মনামী ঘোষ, সৃজলা গুহ, নিরঞ্জন মণ্ডল, ঝিলম গুপ্ত, সোনামণি সাহা, তনুশ্রী রায় দাস, সোহিনী পাল, দীপেন্দু বিশ্বাসরা। তবে বর্তমান পরিস্থিতিতে দুর্নিবার ও নন্দিনীর এই ঝগড়া শোয়ের পারদ যে অনেকটাই চড়িয়ে দিল, তা আর বলার অপেক্ষা রাখে না।

Follow Us