AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নাবালিকা হেনস্থার অভিযোগ, পকসো মামলা দায়ের একতা কাপুরের বিরুদ্ধে

Ekta Kapoor: এই প্রযোজনা সংস্থার একটি সিরিজ গন্ধি বাত নিয়ে বিতর্কের সূত্রপাত। এই সিরিজে যে যৌনকর্মে যুক্ত, মাদক সেবনে লিপ্ত নাবালিকাদের দেখানো হয়েছে, তারা নাকি কেউই প্রাপ্ত বয়স্ক নয়। অর্থাৎ সকলেরই বয়স নাকি ১৮ বছরের নীচে।

নাবালিকা হেনস্থার অভিযোগ, পকসো মামলা দায়ের একতা কাপুরের বিরুদ্ধে
| Updated on: Oct 20, 2024 | 6:32 PM
Share

নাবালিকাকে নির্যাতনের অভিযোগ উঠল এবার বলিউড স্টার জিতেন্দ্র কন্যা প্রযোজক একতা কাপুরের বিরুদ্ধে। শুধু তিনি নন, একই অভিযোগ দায়ের হয়েছে তাঁর মা শোভা কাপুরের বিপুদ্ধেও। একটা ও শোভা অল্ট বালাজি ওটিটি প্ল্যাটফর্মের কর্ণধার। আর এই প্ল্যাটফর্মের একটি সিরিজকে কেন্দ্র করেই এই অভিযোগ। এই প্রথম নয়, অতীতেও অল্ট বালাজির প্রযোজনা নিয়ে উঠেছে প্রশ্ন, দায়ের হয়েছে অভিযোগ। এবার পকসো আইনে অভিযোগ দায়ের। কী এই অভিযোগ? জানা যাচ্ছে, এই প্রযোজনা সংস্থার একটি সিরিজ গন্ধি বাত নিয়ে বিতর্কের সূত্রপাত। এই সিরিজে যে যৌনকর্মে যুক্ত, মাদক সেবনে লিপ্ত নাবালিকাদের দেখানো হয়েছে, তারা নাকি কেউই প্রাপ্ত বয়স্ক নয়। অর্থাৎ সকলেরই বয়স নাকি ১৮ বছরের নীচে।

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে এই সিরিজ মুক্তি পেয়েছিল। আর সেই বছরই মুম্বইয়ের বোরিভিলি থানায় যোগগুরু স্বপ্নীল রেওয়াজী ‘অল্ট বালাজী’র বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, অল্ট বালাজীর ‘ক্লাস ২০১৭’ ও ‘ক্লাস ২০২০’ ওয়েব সিরিজ়-এ নাবালিকা অভিনেত্রীদের দিয়ে অশ্লীল প্রদর্শন করা হয়েছে।

সেই সূত্র ধরেই পকসো আইনের ১৩ এবং ১৫ ধারাই মামলা দায়ের করা হয় একতা কাপুর ও শোভা কাপুরের বিরুদ্ধে। এর পাশাপাশি, তথ্য প্রযুক্তি প্রতিরোধ আইনের ধারা ৬৭(এ), নারী নিষেধাজ্ঞা আইনের ২৯২ ও ২৯৩ এবং ২৯৫(এ) ধারায় মামলা দায়ের করা হয়েছিল।

Follow Us
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?