AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nayanthara bald look: ন্যাড়া মাথায় তিরুপতিতে নয়নতারা? নেটদুনিয়ায় ছবি ফাঁস হতেই তোলপাড়

Nayanthara viral photo truth: তিরুপতি মন্দিরে গিয়ে মাথা ন্যাড়া করেছেন নয়নতারা? সামনেই মুক্তি পেতে চলেছে তাঁর বড় ছবি ‘টক্সিক’। নেটপাড়ায় ছড়িয়ে পড়া ভাইরাল ছবি ঘিরে তীব্র শোরগোল। জানুন আসল সত্যিটা ঠিক কী। কী ঘটেছে?

Nayanthara bald look: ন্যাড়া মাথায় তিরুপতিতে নয়নতারা? নেটদুনিয়ায় ছবি ফাঁস হতেই তোলপাড়
কী ঘটেছে?
| Updated on: Aug 18, 2026 | 11:50 AM
Share

নয়নতারা (Nayanthara), দক্ষিণী ছবির এই জনপ্রিয় অভিনেত্রী হঠাৎ করেই মাথার সব চুল কেটে ফেলেছেন? সম্প্রতি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একগুচ্ছ ছবি দেখে চোখ কপালে উঠেছে ভক্তদের। ছবিতে দেখা যাচ্ছে, তিরুমালা মন্দিরে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী, তবে তাঁর মাথায় একগাছিও চুল নেই। সামনেই মুক্তি পেতে চলেছে তাঁর বড় ছবি ‘টক্সিক’। তবে কি সেই ছবির সাফল্যের জন্য মানত করেই তিরুপতিতে চুল বিসর্জন দিলেন অভিনেত্রী? এমন প্রশ্নেই এখন তোলপাড় সোশাল মিডিয়া।

আসলে পুরো ঘটনাই ভুয়ো। নয়নতারা একেবারেই ন্যাড়া হননি। অনুসন্ধান করে দেখা গিয়েছে, নেটপাড়ায় ছড়িয়ে পড়া এই ছবিগুলি সম্পূর্ণ নকল এবং প্রযুক্তির কারসাজি। চলতি বছরের এপ্রিল মাসে স্বামী বিগ্নেশ শিবনের সঙ্গে তিরুমালা মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন অভিনেত্রী। সেই সময়ের আসল ছবিতে তাঁর মাথায় স্বাভাবিক চুলই ছিল।

কিন্তু কিছু মানুষ প্রযুক্তির অপব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) টুলের সাহায্যে তাঁর সেই পুরনো ছবি বদলে দিয়েছেন। আসল ছবির পোশাক ও কানের দুল এক রেখে কেবল মাথা থেকে চুল গায়েব করে দিয়ে তৈরি করা হয়েছে এই নকল রূপ। স্পষ্ট প্রমাণ মিলেছে যে, ছবিতে থাকা এই রূপ আসল নয়।

বর্তমানে নিজের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন নয়নতারা। আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে আসছে পরিচালক গীতু মোহনদাসের ছবি ‘টক্সিক’। দক্ষিণী সুপারস্টার যশের সঙ্গে এই ছবিতে স্ক্রিন শেয়ার করছেন তিনি। ছবিতে আরও রয়েছেন কিয়ারা আডবাণী ও হুমা কুরেশির মতো তারকারা। এছাড়াও বলিউডের ভাইজান সলমন খানের সঙ্গে একটি নতুন ছবিতে জুটি বাঁধতে চলেছেন তিনি।

বড় পর্দার নানা চ্যালেঞ্জিং চরিত্রের জন্য অভিনেতারা অনেক কিছুই করেন। তবে ‘টক্সিক’ ছবির প্রচারের ঠিক মুখেই নয়নতারার এই ভোলবদল শুধুমাত্র ইন্টারনেটের অপপ্রচার ছাড়া আর কিছুই নয়। ফলে অভিনেত্রীর অনুরাগীদের ভয় পাওয়ার কোনও কারণ নেই।

Follow Us
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত