AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BCCI: বুকিদের ফাঁদে ক্রিকেটাররা? দেশের সব টি২০ লিগে নজরদারি শুরু করবে বিসিসিআই!

Anti Corruption & Security Unit: গত মরশুম থেকেই তামিলনাড়ু প্রিমিয়ার লীগের কয়েকটি দল ACSU-এর নজরে রয়েছে। তাদের বিরুদ্ধে দুর্নীতিতে জড়িয়ে থাকার সন্দেহ প্রকাশ করেছে এই শাখা। তবে দেশের নানা রাজ্যেরই নিজস্ব টি-টোয়েন্টি লিগ আছে। এই লিগগুলিতে ক্রিকেটার, দলের মালিক ও আয়োজকদের কাঁচা টাকার লোভ দিচ্ছে বুকিরা।

BCCI: বুকিদের ফাঁদে ক্রিকেটাররা? দেশের সব টি২০ লিগে নজরদারি শুরু করবে বিসিসিআই!
বিসিসিআইImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Aug 18, 2026 | 11:34 AM
Share

কলকাতা : এবার দেশের সব রাজ্যের টি-টোয়েন্টি লিগকে নিজেদের দুর্নীতি দমন শাখার নজরদারির আওতায় আনল বিসিসিআই। বিভিন্ন দলের মালিক, আয়োজক ও ক্রিকেটারদের সঙ্গে সন্দেহজনক ব্যক্তিদের যোগাযোগ সামনে আসার পরেই এই বিষয়ে কড়াকড়ি শুরু করেছে ভারতীয় বোর্ড। এই বিষয়ে আসা খবরকে ঘিরে চাঞ্চল্য পড়ে গিয়েছে চারপাশে।

সূত্রের দাবি, বেশ কিছু ক্রিকেটার, দলের মালিক ও ম্যানেজারদের সঙ্গে বুকি ও সন্দেহজনক ব্যক্তিদের যোগাযোগের ঘটনা বাড়ছে। এটি ক্রিকেটের নিয়ম ও আচরণবিধির সম্পূর্ণ বিরোধী। এতদিন টেস্ট ম্যাচ, আইপিএল ও গুরুত্ব ম্যাচগুলোতে কড়া নজরদারি থাকলেও এই প্রথম রাজ্যস্তরের সমস্ত টি টোয়েন্টি লিগের প্রতিটি ম্যাচকে নজরদারির আওতায় আনা হয়েছে। এই কাজই প্রধান হবে ACSU (Anti Corruption & Security Unit)-এর। সূত্রের খবর, শুধু মাঠেই নয়, লিগ চলাকালীন হোটেলে ক্রিকেটার ও দলের কর্মকর্তারা কার সঙ্গে দেখা করছেন, সেই বিষয়েও নজর রাখছেন এই শাখার আধিকারিকরা। সন্দেহজনক কোনও ব্যক্তি বা গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ হচ্ছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

শোনা গিয়েছে, গত মরশুম থেকেই তামিলনাড়ু প্রিমিয়ার লীগের কয়েকটি দল ACSU-এর নজরে রয়েছে। তাদের বিরুদ্ধে দুর্নীতিতে জড়িয়ে থাকার সন্দেহ প্রকাশ করেছে এই শাখা। তবে দেশের নানা রাজ্যেরই নিজস্ব টি-টোয়েন্টি লিগ আছে। এই লিগগুলিতে ক্রিকেটার, দলের মালিক ও আয়োজকদের কাঁচা টাকার লোভ দিচ্ছে বুকিরা। যেহেতু এই লিগে অনেক ক্লাব পর্যায়ের ক্রিকেটাররা খেলেন, তাই তাঁরা অনেকেই এই ফাঁদে পা দিতে পারেন বলে আশঙ্কা করছে ACSU। ইতিমধ্যেই তারা বেশ কয়েকজনকে নজরে রাখছেন। যদি এঁদের মধ্যে কেউ দুর্নীতির দায়ে জড়িত ও নিয়মভঙ্গের জন্য দোষী প্রমাণিত হন, তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে।

Follow Us