AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sukanta Majumdar: মহিলাদের ‘বড় উপহার’ দিলেন সুকান্ত মজুমদার

Balurghat: এনিয়ে সুকান্ত মজুমদার বলেন, "আজ ৫১ জনের হাতে এই সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে। আগামী বুধবার আরও ৬১৬টি সেলাই মেশিন বিলি করা হবে। জেলা জুড়ে মোট এক হাজার মহিলার হাতে সেলাই মেশিন তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। সেলাই মেশিন পেয়ে খুশি মহিলারা। তাঁদের দাবি, এই মেশিনের মাধ্যমে বাড়িতে বসেই কাজ করে আয় করা সম্ভব হবে। ফলে সংসারের আয়েও কিছুটা বাড়তি যোগ হবে।"

Sukanta Majumdar: মহিলাদের 'বড় উপহার' দিলেন সুকান্ত মজুমদার
সুকান্ত মজুমদারImage Credit: PTI
| Edited By: | Updated on: Sep 22, 2026 | 4:45 PM
Share

বালুরঘাট: রাজ্য সরকার ক্ষমতায় আসার পরই মহিলাদের উন্নয়নের স্বার্থে একাধিক জনমুখী প্রকল্প এনেছে রাজ্য সরকার (West Bengal Goverment)। ‘অন্নপূর্ণা যোজনা’ প্রকল্পে ইতিমধ্যে তিন হাজার টাকা ঢুকতে শুরু করেছে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে। পাশাপাশি মহিলাদের সরকারি বাস পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। এর মধ্যেই এবার সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) মহিলাদের দিলেন বড় উপহার।

মঙ্গলবার দুপুরে গঙ্গারামপুর ফুটবল মাঠ থেকে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ৫১ জন মহিলার হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। এদিন মহিলাদের স্বনির্ভর করে তুলতে তাদের হাতে সেলাই মেশিন তুলে দেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এদিনের অনুষ্ঠানে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার, সুবোধ সরকার সহ অন্যান্যরা। সিএসআর ফান্ড থেকেই এই সেলাই মেশিন বিতরণ করা হয়।

এনিয়ে সুকান্ত মজুমদার বলেন, “আজ ৫১ জনের হাতে এই সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে। আগামী বুধবার আরও ৬১৬টি সেলাই মেশিন বিলি করা হবে। জেলা জুড়ে মোট এক হাজার মহিলার হাতে সেলাই মেশিন তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। সেলাই মেশিন পেয়ে খুশি মহিলারা। তাঁদের দাবি, এই মেশিনের মাধ্যমে বাড়িতে বসেই কাজ করে আয় করা সম্ভব হবে। ফলে সংসারের আয়েও কিছুটা বাড়তি যোগ হবে।”

Follow Us