AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kartik Aaryan-Kriti Sanon:  বলিউডের বাতাসে নতুন প্রেম গুঞ্জন, কার্তিক আর কৃতি কি প্রেম করছেন?

Kartik Aaryan-Kriti Sanon:  ভুল ভুলাইয়া ২’ ছবি মুক্তির অপেক্ষায়। তার মধ্যেই শুরু হয়েছে ‘শেহজাদা’ ছবির কাজ।

Kartik Aaryan-Kriti Sanon:  বলিউডের বাতাসে নতুন প্রেম গুঞ্জন, কার্তিক আর কৃতি কি প্রেম করছেন?
কার্তিক-কৃতি রসায়ন
| Edited By: | Updated on: Apr 18, 2022 | 6:21 PM
Share

কার্তিক আরিয়ান এবং কৃতি শ্যানন মরিশাসে। দু’জনে একসঙ্গে নিজেদের তোলা সেলফি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। দিয়েছেন ঘুড়তে যাওয়ার ভিডিয়ো পোস্টও। কোথায় যাচ্ছেন দু’জনে মিলে তা অবশ্য বলেননি তাঁরা। সেই ছবি দ্রুত ভাইরাল হবে বলাই বাহুল্য। কারণ দু’জনের অনুরাগীরাই তাঁদের একসঙ্গে দেখতে পছন্দ করেন। এবারও তার ব্যতিক্রম হল না। অনুরাগীদের মন্তব্যের পর মন্তব্যে ভরে গিয়েছে কমেন্ট বক্স। দু’জনে মরিশাসে গিয়েছেন তাঁদের নতুন ছবি ‘শেহজাদা’ ছবির শুটিংয়ে। শুটিং শেষের পর তাঁরা মুম্বইতে ফিরে একসঙ্গে বেড়াতে যাওয়ার ভিডিয়ো পোস্ট করেছেন। আর মরিশাসে তুলেছেন সেলফি। এই সব দেখেই অনুরাগীদের মনে আবার আশার জেগেছে। কী সেই আশা?

আসলে এর আগে যখন কার্তিক আর কৃতি একসঙ্গে ‘লুকা ছুপি’ ছবিতে কাজ করছিলেন, ঘটনাটা সেই সময়ের। দু’জনের অনস্ক্রিন রসায়ন দেখে তাঁদের অনুরাগীরা খুব খুশি ছিলেন। তাঁদের নামও দেন অনুরাগীরা ‘কারিটি’। সকলে ধরেই নিয়েছিলেন দু’জনের মধ্যে প্রেম রয়েছে। কিন্তু তারপর জল গড়ায় অন্যদিকে। করণ জোহরের টক শো-তে এসে সইফ আলি কন্যা সারা আলি খান তাঁর কার্তিককে পছন্দের কথা জানান। এরপর কার্তিকের সঙ্গে রণবীর সিং আলাপ করান সারার। ইমতিয়াজ আলি তাঁদের জুটিকে নিয়ে ‘লাভ আজ কাল ২’ ছবি করলেন। সেই সঙ্গে বি-টাউনে কার্তিক-সারা প্রেম নিয়ে জল্পনার শেষ নেই। চাপা পড়ে যায় ‘কারিটি’ প্রসঙ্গ।

সারা-কার্তিক প্রেমের গুঞ্জন ছবি মুক্তির পর শেষ হয়ে যায়। এর মধ্যে কার্তিক মুম্বইয়ের বাইরের বলে ছবি থেকে সরিয়ে দেওযা হয়। এখন অবশ্য সব অতীত। তিনি একের পর এক ছবি করছেন। ‘ভুল ভুলাইয়া ২’ ছবি মুক্তির অপেক্ষায়। তার মধ্যেই শুরু হয়েছে ‘শেহজাদা’ ছবির কাজ। তাঁদের রসায়ন নিয়ে আবার জল্পনা শুরু। অবশ্য ঘি-তে আগুন লাগানোর কাজটা শুরু করেছেন কার্তিক-কৃতি-ই। কার্তিক সেলফির নিচে ক্যাপশন দিয়েছেন, ‘দেখুন এই মিষ্টি মেয়েকে’।

আর তাই দেখে অনুরাগীরা বলতে শুরু করেছেন, ‘আপনাদের একসঙ্গে দেখতে খুব ভাল লাগে’। কেউ বলেছেন, ‘যদি আপনারা ডেট করেন, তাতেও আমরা খুশি হব’। তাঁদের ভিডিয়ো পোস্টে দেখা যায় বিনা জ্যাকেটে ছিলেন কার্তিক। কৃতি ভিডিয়ো করছেন দেখে তিনি জ্যাকেট পরে নিচ্ছেন। সেই দেখে কৃতি বলেন, ‘জ্যাকেট ছাড়াও কার্তিককে ভাল দেখায়’। তাঁর এই মন্তব্যেও একজন বলেন, ‘শ্যানন ঠিক বলেছেন, কার্তিককে জ্যাকেট ছাড়াও খুব ভাল দেখায়’।

View this post on Instagram

A post shared by Kriti (@kritisanon)

দু’জনের মধ্যে সত্যি প্রেম আছে কিনা সে তো সময় বলবে, তবে নতুন ছবিতে আবার কার্তিক-কৃতি রসায়ন দেখার জন্য অধীর আগ্রহে রয়েছেন অনুরাগীকুল, তা বোঝাই যাচ্ছে। রোহিত ধাওয়ান পরিচালিত এই ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন মণীষা কৈরালা। রয়েছেন পরেশ রাওয়াল, রণিত রায়, সচিন খেদকর। দুজনের রসায়ন এই বছর ৪ নভেম্বর দেখতে পাবেন দর্শক।

আরও পড়ুন –Anushka Sharma-‘Panta Bhat’:  হঠাৎ পান্তা ভাতে মজলেন  অনুষ্কা শর্মা, নিজেই দিলেন সেই ছবি  

আরও পড়ুন –Alia Bhatt-Kangana Ranaut: কঙ্গনার সঙ্গে কোথায় মিল আলিয়ার, কী বলছেন অনুরাগীরা?

Follow Us
অভিযুক্তের মাথায় ছিল অন্য ছক, ঘটনার পুনর্নির্মাণে নিয়ে যেতেই...
অভিযুক্তের মাথায় ছিল অন্য ছক, ঘটনার পুনর্নির্মাণে নিয়ে যেতেই...
'ক্রিমিনাল কমতে থাকবে', কেন বললেন তামান্নার মা?
'ক্রিমিনাল কমতে থাকবে', কেন বললেন তামান্নার মা?
বারুইপুরকাণ্ডে অন্যতম অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুর পর ধরা পড়ল আরও ১
বারুইপুরকাণ্ডে অন্যতম অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুর পর ধরা পড়ল আরও ১
'আমার একদম দুঃখ নেই', এনকাউন্টারে ছেলের মৃত্যুর খবর পেয়ে বললেন মা
'আমার একদম দুঃখ নেই', এনকাউন্টারে ছেলের মৃত্যুর খবর পেয়ে বললেন মা
'ভোটব্যাঙ্ক বাঁচাতে কামদুনিতে...', মমতাকে নিশানা করে কী বললেন টুম্পা?
'ভোটব্যাঙ্ক বাঁচাতে কামদুনিতে...', মমতাকে নিশানা করে কী বললেন টুম্পা?
বারুইপুরকাণ্ডে এনকাউন্টারে মৃত্যুর পর কী চাইছে গুড়াপের পরিবার?
বারুইপুরকাণ্ডে এনকাউন্টারে মৃত্যুর পর কী চাইছে গুড়াপের পরিবার?
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?