AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গোবিন্দার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ স্ত্রী সুনিতার! ডিভোর্সের পথে ‘হিরো নম্বর ওয়ান’?

গোবিন্দা- সুনীতা আহুজা। বলিউডের নজরকাড়া জুটি। ৩৭ বছর দাম্পত্য কাটিয়ে, তাঁরা এখনও একেবারে 'রব নে বনাদি জোড়ি'। হ্যাঁ, এতদিন অনুরাগীরা এমনটাই মনে করতেন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে গোবিন্দা পত্নী সুনিতা যা বললেন, তা কিন্তু বেশ দুশ্চিন্তার।

গোবিন্দার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ স্ত্রী সুনিতার! ডিভোর্সের পথে 'হিরো নম্বর ওয়ান'?
| Updated on: Feb 25, 2025 | 4:12 PM
Share

গোবিন্দা- সুনীতা আহুজা। বলিউডের নজরকাড়া জুটি। ৩৭ বছর দাম্পত্য কাটিয়ে, তাঁরা এখনও একেবারে ‘রব নে বনাদি জোড়ি’। হ্যাঁ, এতদিন অনুরাগীরা এমনটাই মনে করতেন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে গোবিন্দা পত্নী সুনিতা যা বললেন, তা কিন্তু বেশ দুশ্চিন্তার। নিন্দুকরা বলছেন, সুনিতা হয়তো তাঁর মন্তব্যের মধ্যে দিয়ে বিচ্ছেদের ইঙ্গিতই দিয়েছেন!

ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি ইউটিউব চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেন, ৩৭ বছরের দাম্পত্য হলেও, বেশ কয়েক বছর ধরেই আলাদা থাকেন গোবিন্দা ও সুনিতা। আর সুনিতার সঙ্গে থাকেন তাঁর দুই সন্তান। সুনিতা যে ফ্ল্য়াটে থাকেন, তাঁর উলটো দিকের বাংলোতেই থাকেন গোবিন্দা। নিয়মিত তাঁদের নাকি কথাও হয় না।

এই সাক্ষাৎকারেই সুনীতা বলেন, বলিউডে যখন গোবিন্দা নম্বর ওয়ান নায়ক। তখন কোনও নায়িকার সঙ্গে সম্পর্কে জড়াননি তিনি। তবে এখন ওর বয়স ৬০। হাতেও তেমন কোনও কাজ নেই। সারাদিন বসেই থাকে। এখন যদি পরকীয়ায় জড়িয়ে পড়ে, তাহলে বেশ ভয়ের বিষয়। এটাই আমাকে দুশ্চিন্তায় ফেলেছে।

শোনা যাচ্ছে, গোবিন্দা নাকি এক মারাঠি অভিনেত্রীর প্রেমে পড়েছেন। আর সেই অভিনেত্রীর কারণেই নাকি ভাঙতে চলেছে সুনিতার সংসার।

সুনীতার এই মন্তব্যেই বিতর্কের ঝড়। নিন্দুকরা বলছেন, নিশ্চয়ই স্বামী-স্ত্রীর মধ্যে গণ্ডগোল শুরু। সেই কারণেই এমন মন্তব্য় করেছেন সুনীতা। তবে বিচ্ছেদের এই গুঞ্জন নিয়ে কোনও মন্তব্য করেননি গোবিন্দার স্ত্রী।

Follow Us