৬৬ বছর বয়সে ফের মা হতে চলেছেন নীনা গুপ্তা? ছবি দেখেই হইচই বলিউডে
তাঁর পরনে ছিল 'হাউস অফ মাসাবা'-র নকশা করা ঘিয়ে রঙের সিল্কের শাড়ি, যাতে সোনালি ফয়েল মোটিফ এবং জারদৌসি পাড়ের ছোঁয়া ছিল। সঙ্গে মানানসই হল্টার-নেক ব্লাউজে নিনার সৌন্দর্য ছিল চোখে পড়ার মতো। গলায় সোনালি চোকার, লাল ও সোনালি চুড়ি আর হাতে লাল পোটলি ব্যাগে তিনি যেন রাজকীয় রূপ ধারণ করেছিলেন।

হায়দরাবাদে বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মান্দানার রাজকীয় বিয়ের রিসেপশন। চাঁদের হাটে নজর কাড়লেন ৬৬ বছর বয়সী বর্ষীয়ান অভিনেত্রী নিনা গুপ্তা। সাদাটে আইভরি শাড়িতে তাঁর আভিজাত্য যেমন প্রশংসিত হল, তেমনই সোশ্যাল মিডিয়ায় তাঁকে ঘিরে শুরু হল এক অদ্ভুত জল্পনা। পোশাকের ওপর দিয়ে তাঁর পেট কিছুটা স্ফীত দেখাতেই নেটপাড়ায় প্রশ্ন উঠেছে— তবে কি এই বয়সে মা হতে চলেছেন ৬৬ বছর বয়সি এই অভিনেত্রী?
গত ৪ মার্চ ২০২৬, হায়দরাবাদে নবদম্পতি বিজয়-রশ্মিকার রিসেপশনে উপস্থিত হয়েছিলেন নিনা। তাঁর পরনে ছিল ‘হাউস অফ মাসাবা’-র নকশা করা ঘিয়ে রঙের সিল্কের শাড়ি, যাতে সোনালি ফয়েল মোটিফ এবং জারদৌসি পাড়ের ছোঁয়া ছিল। সঙ্গে মানানসই হল্টার-নেক ব্লাউজে নিনার সৌন্দর্য ছিল চোখে পড়ার মতো। গলায় সোনালি চোকার, লাল ও সোনালি চুড়ি আর হাতে লাল পোটলি ব্যাগে তিনি যেন রাজকীয় রূপ ধারণ করেছিলেন। কিন্তু নিনার এই ঝলমলে উপস্থিতির মাঝেই নেটিজেনদের একাংশ তাঁর শাড়ির ভাঁজের নিচে ‘বেবি বাম্প’ আবিষ্কার করে বসেন।
সোশ্যাল মিডিয়ায় নিনার ভিডিও পোস্ট হতেই মন্তব্য বক্স ভেসে যায় নানা প্রশ্নে। কেউ সরাসরি জিজ্ঞাসা করেছেন, “নিনা গুপ্তা কি এই বয়সে গর্ভবতী হয়ে গেলেন?” আবার কেউ লিখেছেন, “উনি মা হতে চলেছেন? দারুণ ব্যাপার তো!” জল্পনা এতটাই তুঙ্গে ওঠে যে নিনার ভক্তরা তাঁর সমর্থনে এগিয়ে আসেন। একজন ক্ষুব্ধ হয়ে লিখেছেন, “ওঁর জীবন ওঁর পছন্দ, দয়া করে অন্যের বিষয়ে মাথা না ঘামিয়ে নিজের চরকায় তেল দিন।” অন্য একজনের মন্তব্য, “সন্তান নেওয়ার সিদ্ধান্ত ওঁর ব্যক্তিগত, অন্তত এটা দেখুন যে ওনাকে দেখতে কতটা সুন্দর লাগছে।”
এই উড়ো খবর বা ট্রোলিং নিয়ে নিনা গুপ্তা নিজে কোনো প্রতিক্রিয়া দেননি। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিবেক মেহরার ঘরণী নিনা বরং ইনস্টাগ্রামে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “তোমাদের এবং তোমাদের পরিবারের সঙ্গে দেখা করে মনটা ভরে গেল। সবাই খুব আন্তরিক এবং শ্রদ্ধাশীল। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন।” আপাতত নিজের শর্তে বাঁচা এই অভিনেত্রী জল্পনাকে উড়িয়ে দিয়ে নিজের সৌন্দর্য আর মার্জিত ব্যক্তিত্বেই আলোচনার কেন্দ্রে রয়েছেন।
