AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ক্যানসারের তৃতীয় পর্যায়, হাসিমুখে ৩৭ তম জন্মদিন পালন করলেন হিনা

Hina Khan: স্তন ক্যানসারের তৃতীয় পর্যায়। কঠিন অসুখের সঙ্গে লড়াই করছেন অভিনেত্রী হিনা খান। কিন্তু মুখে হাসি সর্বদা লেগে আছে তাঁর। সম্প্রতি ধুমধাম করে নিজের ৩৭ তম জন্মদিন পালন করলেন নায়িকা। অসুস্থতার জন্য কিছুটা হলে চোখে মুখে ছাপ পড়েছে তাঁর। কিন্তু কাউকে নিজের কষ্ট বুঝতে দিচ্ছেন না তিনি। এক দিকে কেমোথেরাপি চলছে।

ক্যানসারের তৃতীয় পর্যায়, হাসিমুখে ৩৭ তম জন্মদিন পালন করলেন হিনা
| Edited By: | Updated on: Oct 05, 2024 | 11:54 PM
Share

স্তন ক্যানসারের তৃতীয় পর্যায়। কঠিন অসুখের সঙ্গে লড়াই করছেন অভিনেত্রী হিনা খান। কিন্তু মুখে হাসি সর্বদা লেগে আছে তাঁর। সম্প্রতি ধুমধাম করে নিজের ৩৭ তম জন্মদিন পালন করলেন নায়িকা। অসুস্থতার জন্য কিছুটা হলে চোখে মুখে ছাপ পড়েছে তাঁর। কিন্তু কাউকে নিজের কষ্ট বুঝতে দিচ্ছেন না তিনি। এক দিকে কেমোথেরাপি চলছে। অন্য দিকে ব্র্যান্ড শুটও করে চলেছেন তিনি। এবার তাঁর জন্মদিনটা জমজমাট ভাবে পালন করলেন ভক্তরা এবং কাছের মানুষরা মিলে। সেই বিশেষ ছবি এবং ভিডিয়ো নিজের ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন নায়িকা নিজেই। বন্ধু এবং ভক্তদের শুভেচ্ছা ভালবাসায় আপ্লুত অভিনেত্রী। ভিডিয়ো ভাগ করে নিয়ে নায়িকা লেখেন, “কী আশ্চর্য! এত বছর ধরে নিরন্তর ভালোবাসা দিয়ে আসছেন আপনারা আমাকে। আমি প্রতি বছর আপনাদের এত প্রশংসা, আশীর্বাদ পেয়ে আপ্লুত। আপনারা প্রতিটি কঠিন সময় আমার পাশে ছিলেন। আমার ‘হিনাহোলিক’রা আমার শক্তি, আমার আশ্রয়, আমার অভিভাবক.. আমি জানি আপনারা আমার পিছনে আছেন এবং আপনারা তা বারবার প্রমাণ করেছেন। এমনকি আমার জীবনের এমন একটি গুরুত্বপূর্ণ পর্যায়েও।”

উল্লেখ্য, কেমো থেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় নতুন রোগ দানা বেঁধেছে হিনার শরীরে। জানা যাচ্ছে, মিউকোসাইটিসে আক্রান্ত অভিনেত্রী। ইনস্টাগ্রামে পোস্ট করে অভিনেত্রী লেখেন,”কেমোথেরাপির আরও এক পার্শ্বপ্রতিক্রিয়া। ডাক্তাররা যা বলছেন সেটাই আমি মেনে চলছি। যদি কারও এই রোগের সম্পর্কে কোনও ধারণা থাকে,দয়া করে আমায় সমাধান বাতলে দিন।” সঙ্গে তিনি জানিয়েছেন এখন তাঁর এমন অবস্থা যে কোনও কিছু খেতে পারছেন না। মিউকোসাইটিস, এটা কী রোগ? মিউকোসাইটিস এমন একটা রোগ যা কেমোথেরাপির চিকিত্‍সার ফলে হয়ে থাকে অনেকের।

শ্লেষ্মা ঝিল্লিতে প্রদাহ এবং ক্ষতির কারণে হয়। যা মুখ, গলা, পাচনতন্ত্র এবং প্রজনন-সহ শরীরের বিভিন্ন অঙ্গে সমস্যার সৃষ্টি করে। ক্যানসার তার সঙ্গে আবার এই রোগ আরাও বেশি সমস্যা তৈরি করেছে হিনার শরীরে। তবে এই রোগ নিরাময় করা যায়। কিন্তু কিছু ক্ষেত্রে অবশ্য ভয়ও থেকে যায়। তাঁর এই পোস্ট একগুচ্ছ মন্তব্য ভরে গিয়েছে। ইন্ডাস্ট্রির প্রত্যেকে নায়িকার পাশে থাকার আশ্বাস দিয়েছেন। অভিনেত্রী শিল্পা শেট্টি থেকে মৌনি রায় প্রত্যেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। এই অসুস্থতার মাঝেও তিনি কিছু কিছু কাজ চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি একটি বিজ্ঞাপনের কাজও করলেন হিনা।

Follow Us