AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh Awami League Lockdown: জ্বলছে বাংলাদেশ! হাসিনা ফেরার আগেই তারেক রহমানের সরকার চ্যালেঞ্জের মুখে

Bangladesh Update: বৃহস্পতিবার রাত থেকে পটুয়াখালী, নারায়ণগঞ্জ, গাজীপুর, নাটোর, বরিশাল-সহ বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পটুয়াখালীর কলাপাড়া বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণের পাশাপাশি জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীরের বাড়িতে আগুন লাগানো হয় বলে খবর।

Bangladesh Awami League Lockdown: জ্বলছে বাংলাদেশ! হাসিনা ফেরার আগেই তারেক রহমানের সরকার চ্যালেঞ্জের মুখে
ফাইল চিত্র।Image Credit: PTI
| Edited By: | Updated on: Nov 20, 2026 | 11:12 AM
Share

ঢাকা: পদ্মাপাড়ে নিভছে না আগুন। বাংলাদেশে (Bangladesh) আওয়ামী লীগের লকডাউন (Awami League Lockdown) ঘিরে হিংসা অব্যাহত। ১৬ জেলা থেকে মিলল নাশকতার খবর। গোপালগঞ্জে উত্তেজনার পরিস্থিতির কারণে গত বুধবার সন্ধ্যা থেকে বন্ধ ছিল ঢাকা-খুলনা সড়কে যান চলাচল। আজ, ৩৬ ঘণ্টা কাটিয়ে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। শুক্রবার সকাল থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে।

হাসিনার দেশে ফেরার আগে আওয়ামী লীগ লকডাউনের ডাক দিয়েছিল দেশজুড়ে। এই ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বাংলাদেশে তীব্র উত্তেজনা ও হিংসা চলল। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর এবং রাজনৈতিক নেতাদের বাড়িতে হামলার খবর সামনে এসেছে। অন্তত ১৬টি জেলায় নাশকতার ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া যাচ্ছে ।

বৃহস্পতিবার রাত থেকে পটুয়াখালী, নারায়ণগঞ্জ, গাজীপুর, নাটোর, বরিশাল-সহ বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পটুয়াখালীর কলাপাড়া বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণের পাশাপাশি জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীরের বাড়িতে আগুন লাগানো হয় বলে খবর।

পাশাপাশি গাজীপুরের ভুরুলিয়ায় শুক্রবার ভোরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। আজ ভোর রাত ৩ টে নাগাদ ভুরুলিয়া এলাকায় পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রে পেট্রলবোমা ছোড়া হয়। আগুনে বৈদ্যুতিক সরঞ্জাম ও অন্যান্য সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়। ভোর ৫টা নাগাদ নাটোরের গুরুদাসপুরে দুটি দোকানেও আগুন ধরিয়ে দেওয়া হয়। বরিশালে প্রাক্তন সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর মিলেছে।

তবে ঢাকার পরিস্থিতি কিছুটা ভিন্ন। শুক্রবার সকালে রাজধানীতে গণপরিবহন ও যান চলাচল কিছুটা স্বাভাবিক। অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানও খুলেছে। লকডাউনের প্রভাব রাজধানীর স্বাভাবিক জনজীবনে মিশ্র প্রভাব পড়েছে বলেই দাবি।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। সাতটি জেলায় মোট ৯১ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। পাশাপাশি আরও পাঁচ প্লাটুন প্রস্তুত রাখা হয়েছে বলে জানা গিয়েছে। ঢাকায় ২৪ ঘণ্টায় ৫৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০৭ জন রয়েছেন।

গত কয়েক দিনের সংঘর্ষে বাংলাদেশে অন্তত চারজনের মৃত্যুর খবরও সামনে এসেছে। সব মিলিয়ে লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা এবং বিভিন্ন জায়গায় নাশকতার ঘটনা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর নতুন করে চাপ তৈরি করেছে।

Follow Us