AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

খড়গপুরের লজ্জা! হিরণ টিকিট না পেতেই একজন খুব খুশি হলেন

আর সেই তালিকা অনুযায়ী, এবার বিধানসভা নির্বাচনে খড়গপুরে সদরে গেরুয়া শিবিরের হয়ে হিরণ চট্টোপাধ্যায় নয়, বরং টিকিট পেলেন দিলীপ ঘোষ। এই গোটা ঘটনায়, আর কেউ খুশি হোক না হোক, বিধানসভা নির্বাচনে খড়গপুরে সদর কেন্দ্রে হিরণের কপালে টিকিট না জোটায় খুশি কিন্তু একজন।

খড়গপুরের লজ্জা! হিরণ টিকিট না পেতেই একজন খুব খুশি হলেন
| Edited By: | Updated on: Mar 16, 2026 | 5:53 PM
Share

সোমবার বিকেলে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি প্রকাশ্য়ে আনল প্রথম ১৪৪ জনের প্রার্থী তালিকা। আর সেই তালিকা অনুযায়ী, এবার বিধানসভা নির্বাচনে খড়গপুরে সদরে গেরুয়া শিবিরের হয়ে হিরণ চট্টোপাধ্যায় নয়, বরং টিকিট পেলেন দিলীপ ঘোষ। এই গোটা ঘটনায়, আর কেউ খুশি হোক না হোক, বিধানসভা নির্বাচনে খড়গপুরে সদর কেন্দ্রে হিরণের কপালে টিকিট না জোটায় খুশি কিন্তু একজন। আর তিনি কেন খুশি, তা স্পষ্ট করলেন টিভি নাইন বাংলার কাছেই। কে তিনি? হ্য়াঁ, হিরণের স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্য়ায়।

কয়েক দিন আগেই খবরের শিরোনামে উঠেছিলেন হিরণ ও তাঁর স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্য়ায়। বেনারসের ঘাটে মডেল অভিনেত্রী ঋত্বিকা গিরিকে অগ্নি সাক্ষী করে হিরণের বিয়ে করার পর থেকেই বিতর্ক ছড়িয়ে পড়ে নানা মহলে। এমনকী, আইনিও পথেও হাঁটেন হিরণের স্ত্রী অনিন্দিতা। তবে বারং বারং হিরণের সঙ্গে তিক্ত দাম্পত্য নিয়ে অনিন্দিতা মুখ খুললেও, ঋত্বিকার সঙ্গে দ্বিতীয় বিয়ে নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছুই বলেননি হিরণ। আর সেই দাম্পত্য বিতর্কের মাঝে বিজেপির প্রার্থী তালিকায় খড়গপুর সদনে হিরণের নাম না দেখে বেজায় খুশি অনিন্দতা। স্পষ্ট টিভি নাইন বাংলাকে জানালেন, ‘ওতো খড়গপুরের লজ্জা!’

Hiran (1)

তাহলে কী দ্বিতীয় বিয়ে, পারিবারিক অশান্তিরই আঁচ পড়ল হিরণের খড়গপুর সদরে টিকিট না পাওয়ার নেপথ্যে?

অনিন্দিতার কথায়, ”কোন মানুষের চারিত্রিক গুণ থাকলে তো, মানুষরা ভরসা করতে পারে, কারও উপর। যখন মানুষ দেখে যাকে ভরসা করেছিল, আসলে তা নয়, মুখোশটা খুলে গেলে যেমন স্বপ্নভঙ্গ হয়, খড়গপুরবাসীর সঙ্গে তাই হয়েছে। এমনকী, দলের মধ্য়ে। কেননা, হিরণ যেটা করেছে সেটা তো দলের জন্যও লজ্জা। জানি না দ্বিতীয় তালিকায় বের হবে কিনা। খড়গপুরের মানুষের কাছে হিরণ যে খুব একটা কাঙ্খিত নয়, সেটা তো বোঝাই গেল। সেই জন্যই তো দল দিলীপদা (দিলীপ ঘোষ)কে এই দায়িত্ব দিয়েছে।”

Follow Us