‘একটা বয়সের পর নায়ক হওয়া যায় না’, তিন খানকে ঠুকলেন ইমরান
তাঁর মতে, একজন অভিনেতার যাত্রায় এটি একটি স্বাভাবিক ও অনিবার্য পরিবর্তন যেখানে বয়সের সঙ্গে সঙ্গে চরিত্রেও পরিণত রূপ আসা উচিত বলে মনে করেন ইমরান। শুধু তারকাদের বয়স নয়, দর্শকের মানসিকতার দিকটিও উল্লেখ করেছেন ইমরান। তাঁর কথায়, “আপনার তারকাখ্যাতিও সময়ের সঙ্গে বদলাতে থাকে, কারণ একদিকে এমন দর্শক আছেন যাঁরা আপনার সঙ্গে বড় হয়েছেন, আবার অন্যদিকে একটি নতুন তরুণ প্রজন্ম উঠে আসে।”

বলিউডের তিন মহাতারকা শাহরুখ খান, সলমন খান ও আমির খান তিন দশকেরও বেশি সময় ধরে বড় পর্দায় রাজত্ব করছেন। শুধুই তাঁদের নাম থাকলেই দর্শক প্রেক্ষাগৃহে ভিড় জমান। কিন্তু সময় বদলেছে, বদলেছে দর্শকের রুচি ও প্রত্যাশা। আর ঠিক এই পরিবর্তনের কথাই স্পষ্টভাবে তুলে ধরেছেন ইমরান খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খানের ভাগ্নে ইমরান খান তিন খানকে নিয়ে বিস্ফেরক মন্তব্য করেছেন। অভিনেতার মতে একটা নির্দিষ্ট বয়সের পর আর তরুণ নায়কের চরিত্রে অভিনয় করা যুক্তিযুক্ত থাকে না। তাঁর সোজাসাপটা মন্তব্য, “একটা নির্দিষ্ট বয়সের পর আর নায়কের চরিত্রে অভিনয় করা যায় না।”
তিনি আরও বলেন, “মুখ্য নায়ক হিসেবেও অভিনেতারা ধীরে ধীরে সেই বয়সের সীমা ছাড়িয়ে যান।” ইমরান মনে করিয়ে দেন, শাহরুখ, সলমন ও আমির—তিনজনই এখন ষাটের কোঠায়। তবুও তাঁদের দীর্ঘদিনের সাফল্য ও জনপ্রিয়তা বলিউডের ইতিহাসে থাকবে আজীবন। এই প্রসঙ্গে তিনি বলেন, “তিনজন খানই এখন ষাটের ঘরে… বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনাকে আপনার চরিত্রের ধরন বদলাতে হয়।”
তাঁর মতে, একজন অভিনেতার যাত্রায় এটি একটি স্বাভাবিক ও অনিবার্য পরিবর্তন যেখানে বয়সের সঙ্গে সঙ্গে চরিত্রেও পরিণত রূপ আসা উচিত বলে মনে করেন ইমরান। শুধু তারকাদের বয়স নয়, দর্শকের মানসিকতার দিকটিও উল্লেখ করেছেন ইমরান। তাঁর কথায়, “আপনার তারকাখ্যাতিও সময়ের সঙ্গে বদলাতে থাকে, কারণ একদিকে এমন দর্শক আছেন যাঁরা আপনার সঙ্গে বড় হয়েছেন, আবার অন্যদিকে একটি নতুন তরুণ প্রজন্ম উঠে আসে।”
প্রজন্ম বদলালে নায়কও বদলানো উচিত বলে মনে করছেন অভিনেতা। ইমরান বলেন, “যখন আমরা ছবি বা ধারাবাহিক দেখি, তখন সবার আগে আমরা সেই গল্প আর চরিত্রের মধ্যে নিজেদের খুঁজে পাই।” তিনি আরও যোগ করেন, “স্বাভাবিকভাবেই আমরা এমন কারও সঙ্গে বেশি সংযোগ অনুভব করি, যার বয়স ও জীবনের অভিজ্ঞতা আমাদের কাছাকাছি।”
সবচেয়ে আলোচিত মন্তব্যটি আসে তরুণ প্রজন্মকে নিয়ে। ইমরানের বক্তব্য, “তরুণ প্রজন্ম হয়তো সত্তর বছরের একজন মানুষের গল্প দেখতে আগ্রহী নাও হতে পারে।” এই মন্তব্যই সামাজিক মাধ্যমে শুরু করে দিয়েছে তুমুল বিতর্ক। কেউ বলছেন, ইমরান বাস্তব কথাই বলেছেন, আবার কেউ মনে করছেন, বলিউডের তিন খানের মতো তারকাদের নিয়ে এমন মন্তব্য করা সম্মানজনক নয়।
এই বক্তব্যের সঙ্গে সাম্প্রতিক প্রেক্ষাগৃহের ফলাফলও মিলিয়ে দেখছেন অনেকেই। শাহরুখ খানের বড় প্রত্যাবর্তন দর্শকদের উচ্ছ্বসিত করলেও, সব ছবি সমান সাফল্য পায়নি। আমির খানের সাম্প্রতিক কিছু কাজ প্রত্যাশামতো সাড়া ফেলতে পারেনি, আর সালমান খানের ক্ষেত্রেও সাম্প্রতিক সময়ে সাফল্য ও ব্যর্থতার মিশ্র চিত্র দেখা যাচ্ছে।
যদিও তিন খানের অনেক ভক্তরাই সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ করেছেন।
