AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ঐশ্বর্য কই?’, রানির দুর্গাপুজোয় জয়া-শ্বেতাকে দেখেই চিত্‍কার ভক্তের

দুর্গাপুজো বাঙালিদের সবচেয়ে বড় উত্‍সব। পৃথিবীর যে কোণাতেই বাঙালি থাকুন না কেন পুজোর এই চারটে দিন সবাই মায়ের আরাধনায় মাতেন। কলকাতার পরে মুম্বইয়েও সেই একই জাঁকজমক দেখা যয়। তেমনই নর্থ বম্বের দুর্গাপুজো নিয়ে আরব সাগর পারে হইহই কাণ্ড। কারণ সেই পুজোর উদ্যোক্তারা হলেন রানি মুখোপাধ্যায় এবং কাজল।

'ঐশ্বর্য কই?', রানির দুর্গাপুজোয় জয়া-শ্বেতাকে দেখেই চিত্‍কার ভক্তের
| Edited By: | Updated on: Oct 11, 2024 | 6:49 PM
Share

দুর্গাপুজো বাঙালিদের সবচেয়ে বড় উত্‍সব। পৃথিবীর যে কোণাতেই বাঙালি থাকুন না কেন পুজোর এই চারটে দিন সবাই মায়ের আরাধনায় মাতেন। কলকাতার পরে মুম্বইয়েও সেই একই জাঁকজমক দেখা যয়। তেমনই নর্থ বম্বের দুর্গাপুজো নিয়ে আরব সাগর পারে হইহই কাণ্ড। কারণ সেই পুজোর উদ্যোক্তারা হলেন রানি মুখোপাধ্যায় এবং কাজল। বলিপাড়ার তারকারা একে একে ভিড় জমাচ্ছেন মুখোপাধ্যায় বাড়ির প্যাণ্ডেলে।

সপ্তমীর দিন এসেছিলেন রণবীর কাপুর-সহ আরও অনেকে। মহাষ্টমীর দিন দেখা গেল আলিয়া ভাট, ভাগ্যশ্রী। সেই সঙ্গে এসেছিলেন জয়া বচ্চন এবং তাঁর মেয়ে শ্বেতা বচ্চন। বচ্চন কন্যার পরনে ছিল সাদা-লালের ঢাকাই। আর জয়া পরেছিলেন সাদা সিল্ক শাড়ি। রানির সঙ্গে চুটিয়ে গল্প করতে দেখা গেল মা-মেয়েকে। তবে ভিড়় থেকে একজন চেঁচিয়ে উঠেছিলেন ঐশ্বর্য কোথায়? যদিও ভিড়ের কোনও কথাই কেউ গা করেননি।

গত কয়েক মাস ধরে বচ্চন পরিবারকে নিয়ে আলোচনার শেষ নেই। শোনা যাচ্ছে জুনিয়র বচ্চন অর্থাত্‍ অভিষেক বচ্চনের সঙ্গে বিবাহবিচ্ছেদ হতে চলেছে ঐশ্বর্য রাই বচ্চনের। নেপথ্যে নাকি রয়েছেন শ্বেতা। শোনা যাচ্ছে, অমিতাভ বচ্চন তাঁর বাংলো শ্বেতার নামে লিখে দেওয়ার পর থেকেই শুরু যত সমস্যা। এখন আর মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে একই বাড়িতে থাকেন না তাঁরা। নিজের ফ্ল্যাটে আলাদা থাকেন। তবে এখনও পর্যন্ত বিচ্ছেদ প্রসঙ্গে কেউ কোনও মন্তব্য করেননি। মুকেশ অম্বানির ছোট ছেলে অনন্ত অম্বানির বিয়েতেও আলাদা আলাদা এসেছিলেন ঐশ্বর্য এবং বচ্চন পরিবার। তার পরেই আরও জোড়াল হয় আলোচনা।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?