AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কাজে ফিরলেন ইন্দ্রাণী হালদার, কোথায় দেখা যাবে তাঁকে?

টেলিভিশনের 'শ্রীময়ী' আবার কাজে ফিরলেন। লীনা গঙ্গোপাধ্যায়ের লেখনীতে সৃষ্ট ধারাবাহিক 'শ্রীময়ী'-তে বিরাট জনপ্রিয়তা পেয়েছিলেন ইন্দ্রাণী হালদার। তবে তারপর থেকে আর ধারাবাহিকে দেখা যায়নি তাঁকে। লম্বা বিরতি বলা যায়। কারণ ২০২১-এর ১৯ ডিসেম্বর এই ধারাবাহিকের শেষ এপিসোড দেখা গিয়েছিল। সেই সময়ে একটা ছবি আর ওয়েব সিরিজে কাজ করেছিলেন ইন্দ্রাণী। তবে তারপর সেভাবে আর ছোটপর্দা বা বড়পর্দায় পাওয়া যায়নি অভিনেত্রীকে।

কাজে ফিরলেন ইন্দ্রাণী হালদার, কোথায় দেখা যাবে তাঁকে?
| Edited By: | Updated on: Apr 20, 2026 | 3:25 PM
Share

টেলিভিশনের ‘শ্রীময়ী’ আবার কাজে ফিরলেন। লীনা গঙ্গোপাধ্যায়ের লেখনীতে সৃষ্ট ধারাবাহিক ‘শ্রীময়ী’-তে বিরাট জনপ্রিয়তা পেয়েছিলেন ইন্দ্রাণী হালদার। তবে তারপর থেকে আর ধারাবাহিকে দেখা যায়নি তাঁকে। লম্বা বিরতি বলা যায়। কারণ ২০২১-এর ১৯ ডিসেম্বর এই ধারাবাহিকের শেষ এপিসোড দেখা গিয়েছিল। সেই সময়ে একটা ছবি আর ওয়েব সিরিজে কাজ করেছিলেন ইন্দ্রাণী। তবে তারপর সেভাবে আর ছোটপর্দা বা বড়পর্দায় পাওয়া যায়নি অভিনেত্রীকে।

অনুরাগীদের চমকে দিয়ে এবার কাজে ফেরার খবর দিলেন অভিনেত্রী। ইন্দ্রাণী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের হয়ে প্রচারে গিয়েছেন বেশ কয়েক দিন। তার জন্য অনেকটা সময় ট্রাভেল করতে হচ্ছে অভিনেত্রীকে। সমাজ মাধ্যমে পোস্ট দিয়ে অভিনেত্রী জানিয়েছেন, প্রতিটা মুহূর্ত উপভোগ করছেন।

২০ তারিখ তৃণমূল কংগ্রেসের মহিষাদলের প্রার্থী তিলক কুমার চক্রবর্তীর হয়ে প্রচারে পৌঁছে যাবেন ইন্দ্রাণী, সে কথা জানা গেল। ধারাবাহিকের পর সতর্কভাবেই বিরতি নিয়েছিলেন ইন্দ্রাণী। তাঁর ওজন কিছুটা বেড়ে গিয়েছিল, যা নিয়ে চর্চা হয়। তবে খবর হল, মেদ ঝরিয়ে ফেলার প্রক্রিয়ার মধ্যেই আছেন অভিনেত্রী। দু’-তিন মাস পরে তাঁকে আবার অভিনয়ের দুনিয়ায় দেখা যেতে পারে, তেমন আঁচ পাওয়া গেল।

লক্ষণীয় সবুজ শিবিরের হয়ে প্রচারে এবার বহু অভিনেতা-অভিনেত্রীদের দেখা যাচ্ছে। সৌমিতৃষা কুণ্ডু, কৌশানী মুখোপাধ্যায়, কোয়েল মল্লিক, শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের মতো তারকারা নিয়মিত পৌঁছে যাচ্ছেন প্রচারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে হাওড়ার প্রচারে উপস্থিত ছিলেন গায়িকা ইমন চক্রবর্তী। ধারাবাহিকে কাজের ফাঁকেই অভিনেত্রী তৃণা সাহা-ও সবুজ শিবিরের প্রার্থীর প্রচারে পৌঁছেছেন। এবার ইন্দ্রাণী হালদারকে প্রচারে দেখতে পেয়ে খুশি তাঁর অনুরাগীরা।

Follow Us