AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Road Name: আহিরিটোলা হতে পারে পেয়ারীচাঁদ মিত্র স্ট্রিট, চৌরঙ্গি রোড হতে পারে সর্দার প্যাটেল সরণি, কলকাতার প্রায় ১৬ রাস্তার নাম বদলে যেতে পারে

Kolkata: তথাগত রায় বলেন,"এই ব্যাপারটা নিয়ে একটু গবেষণা করতে হবে। অনেক নাম বদলের প্রস্তাব পেয়েছি। পুরনো নামের ইতিহাস কী সেটা জানি না। তাই এই ব্যাপারটা ঘেঁটে দেখা দরকার। তাই আমরা পুরসভাকে দায়িত্ব দিয়েছি। এই ব্যাপারে ডিসেম্বরের ৯ তারিখ আরও একটি মিটিংয়ে বসব।"

Kolkata Road Name: আহিরিটোলা হতে পারে পেয়ারীচাঁদ মিত্র স্ট্রিট, চৌরঙ্গি রোড হতে পারে সর্দার প্যাটেল সরণি, কলকাতার প্রায় ১৬ রাস্তার নাম বদলে যেতে পারে
কলকাতার রাস্তার নাম বদলালোImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 29, 2026 | 12:01 PM
Share

বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই নাম বদল হয়েছিল রাস্তার নাম। কলকাতার পার্ক সার্কাস এলাকার সুরাবর্দি অ্যাভিনিউয়ের নাম বদলে গোপাল মুখার্জি রোড রাখা হয়। সেই সময়ই একটি কমিটি গড়ে দেওয়া হয় রাজ্য সরকারের তরফে। এবার কলকাতার আরও সব রাস্তাঘাটের নাম পরিবর্তনের প্রস্তাব পেয়েছে সেই কমিটি। লেনিন সরণি থেকে বিশ্ব বাংলা সরণি আরও একাধিক রোডের নাম পরিবর্তনের প্রস্তাব পেয়েছে। নাম বদলে কি সুবিধা হবে আম-জনতার?

কোন-কোন রাস্তার নাম বদলের প্রস্তাব এসেছে?

লেনিন সরণি: দেবপ্রসাদ ঘোষ সরণি অথবা দেবপ্রসাদ সরণি অথবা সৈয়দ মুজতবা আলি সরণি

চৌরঙ্গি রোড: সর্দার প্যাটেল সরণি

হো চি মিন সরণি: মার্টিন লুথার কিং সরণি অথবা অমর গোপাল বসু সরণি

কার্ল মার্কস সরণি: কবি মধুসূদন সরণি অথবা কবি রঙ্গলাল সরণি

বিশ্ব বাংলা সরণি: সত্যেন বসু সরণি

পার্ক সার্কাস কানেক্টর: কাজি আবদুল ওদুদ সরণি

রাসবিহারী কানেক্টর: প্রফুল্ল সেন সরণি

এলিয়ট রোড: ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্ত রোড

পণ্ডিতিয়া রোড: প্রমথনাথ বিশী রোড

আহিরিটোলা স্ট্রিট: পেয়ারীচাঁদ মিত্র স্ট্রিট

তথাগত রায় বলেন,”এই ব্যাপারটা নিয়ে একটু গবেষণা করতে হবে। অনেক নাম বদলের প্রস্তাব পেয়েছি। পুরনো নামের ইতিহাস কী সেটা জানি না। তাই এই ব্যাপারটা ঘেঁটে দেখা দরকার। তাই আমরা পুরসভাকে দায়িত্ব দিয়েছি। এই ব্যাপারে ডিসেম্বরের ৯ তারিখ আরও একটি মিটিংয়ে বসব।” রাস্তার নাম নিয়ে বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, “বিতর্ক তো প্রত্যেকটাতেই হতে পারে! নতুন নামেও বিতর্ক হতে পারে। পুরনো নামে তো হতেই পারে। বিশ্ব বাংলা সরণি। লেনিন সরণি। সত্যজিৎ রায় ধরণী। এই ধরণী তা সরণী হয়ে যাবে ধরে নিতে পারেন। কেন ধরণী হয়েছিল, আপনারা জানেন।”

প্রদীপ্ত মহারাজও বলেন, “১৬ টি রাস্তার নাম নিয়ে আজ আলোচনা হয়েছে। এই নামগুলো আমরা প্রস্তাব করে রাজ্য বিধানসভায় পাঠাবো; সেখানেই সিদ্ধান্ত হবে।

Follow Us