AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Live Update: স্ট্যালিন ও শরদের মান ভাঙাতে আসরে সনিয়া-মমতা-রাহুল-অভিষেক, তড়িঘড়ি ছুটলেন চেন্নাইতে

Breaking News Live Update in Bengali: মহিলা সংরক্ষণ বিল রুখতে আসরে নেমে পড়েছে ইন্ডি জোট। স্ট্যালিন ও শরদ পাওয়ারের মান ভাঙাতে চেন্নাইতে উড়ে গিয়েছেন সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। আজ দিনভর নজর থাকবে দিল্লির দিকে। এদিকে, রবিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দিল্লির উদ্দেশে রওনা দিচ্ছেন।

West Bengal Live Update: স্ট্যালিন ও শরদের মান ভাঙাতে আসরে সনিয়া-মমতা-রাহুল-অভিষেক, তড়িঘড়ি ছুটলেন চেন্নাইতে
মান ভাঙাতে আসরে সনিয়া, মমতা, রাহুলImage Credit: Tv9 Bangla
| Updated on: Nov 29, 2026 | 12:04 PM
Share

LIVE NEWS & UPDATES

  • 29 Nov 2026 12:04 PM (IST)

    INDIA: শরদ ও স্ট্যালিনের মান ভাঙাতে চেন্নাইয়ে ছুটলেন সনিয়া-মমতারা

    দিল্লি থেকে ইন্ডি জোটের নেতাদের নিয়ে চেন্নাইয়ের উদ্দেশ্যে উড়ে গেল দু’টি ফ্লাইট। প্রথম বিমানে আছেন সনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে, মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, এম এ বেবি, মিসা ভারতী, আরজেডির লোকসভা ফ্লোর লিডার, সমাজবাদী পার্টির দু’জন সাংসদ এবং কপিল সিব্বল।

    দ্বিতীয় বিমানে রয়েছেন রাহুল গান্ধী, কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার এবং তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

    দুপুর দুটোয় স্ট্যালিনের সঙ্গে বৈঠক হবে। সূত্রের খবর, সনিয়ার নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের নেতাদের সঙ্গে দেখা করবেন কি না তা এখনও অফিসিয়ালি জানাননি স্ট্যালিন।

    ইন্ডিয়া নেতাদের তরফে দেখা করতে চেয়ে আবেদন পাঠানো হয়েছে।

    রাত ৮ টায় মুম্বইতে বৈঠক রয়েছে শরদ পাওয়ারের সঙ্গে। এই বৈঠকে ইন্ডি জোটের নেতাদের সঙ্গে যোগ দেবেন উদ্ধব ঠাকরে।

দিল্লিতে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। সোমবার সংসদে বিশেষ অধিবেশন রয়েছে। সেখানে ডিলিমেটশন বিল ও মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনা শুরু হবে। তার আগে শেষ মুহূর্তের তোড়জোড় চলছে সব রাজনৈতিক দলে। বিল পেশের আগে আজ সব সাংসদদের নিয়ে বৈঠকের ডাক দিয়েছে বিজেপি। সেখানে বিলের স্পেশ্যাল পাঠ হবে। অন্যদিকে, মহিলা সংরক্ষণ বিল রুখতে আসরে নেমে পড়েছে ইন্ডি জোট। স্ট্যালিন ও শরদ পাওয়ারের মান ভাঙাতে চেন্নাইতে উড়ে গিয়েছেন সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। আজ দিনভর নজর থাকবে দিল্লির দিকে। এদিকে, রবিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দিল্লির উদ্দেশে রওনা দিচ্ছেন। ভূপেন্দ্র যাদবের বাড়িতে নৈশভোজ রয়েছে। থাকবেন এনসিপিআই সাংসদরা। দিনভর সব খবরের আপডেট পেতে নজর রাখুন লাইভে।

Published On - Nov 29,2026 11:58 AM

Follow Us