AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Badshah Isha Rikhi divorce: ‘ভালোবেসে যা যা সহ্য করতে হয়েছে…’, বাদশার জন্য বিগ বসের ঘরে কাঁদলেন ইশা?

Bigg Boss 20: বিচ্ছেদের খবরের পরেই কি সোজা সলমন খানের বিগ বসে এন্ট্রি নিচ্ছেন র‍্যাপার বাদশার সদ্য প্রাক্তন স্ত্রী ইশা রিখি? নতুন প্রোমোতে এক অভিনেত্রীর চোখের জল দেখে শুরু জল্পনা। কী বলেছেন তিনি বাদশা কে নিয়ে?

Badshah Isha Rikhi divorce: 'ভালোবেসে যা যা সহ্য করতে হয়েছে...', বাদশার জন্য বিগ বসের ঘরে কাঁদলেন ইশা?
কী বলেছেন অভিনেত্রী?
| Updated on: Sep 06, 2026 | 8:59 AM
Share

বাদশা (Badshah) ও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে এখন নেটদুনিয়ায় চর্চার শেষ নেই। বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় ভেঙে গিয়েছে সম্পর্ক। পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির সঙ্গে পথ আলাদা হওয়ার কথা নিজেই ঘোষণা করেছিলেন বলিউডের এই নামী র‍্যাপার। কিন্তু সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে গেল নতুন শোরগোল। শোনা যাচ্ছে, বিচ্ছেদের ধাক্কা সামলে ইশা নাকি পা রাখতে চলেছেন ছোট পর্দার সবচেয়ে চর্চিত রিয়েলিটি শো ‘বিগ বস ২০’-এর অন্দরে।

সম্প্রতি সোশাল মিডিয়ায় শোয়ের একটি নতুন ঝলক বা প্রোমো সামনে এসেছে। সেখানেই শুরু হয়েছে আসল গুঞ্জন। সেই ভিডিয়োতে একজন প্রতিযোগীর মুখ ঝাপসা করে রাখা হলেও তাঁর গলার আওয়াজ ও কথা শুনে নেটিজেনদের বুঝতে বাকি নেই যে তিনি কে। প্রোমোতে সেই অভিনেত্রীকে বলতে শোনা যায়, তিনি পাঞ্জাবি ও হিন্দি ছবিতে অভিনয় করেছেন। এরপরই প্রেম আর ভাঙা সম্পর্কের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। তাঁকে বলতে শোনা গিয়েছে, “আমি ভালোবেসেছিলাম, কিন্তু তারপর যা যা সহ্য করতে হয়েছে… যখন কোনও সম্পর্কে ভরসা ভেঙে যায়…”—ঠিক এই জায়গাতেই নিজের আবেগ আর ধরে রাখতে পারেননি তিনি।

চোখের জলের এই ছোট ভিডিয়ো নেটপাড়ায় আসতেই সবাই একপ্রকার নিশ্চিত যে, মুখ ঢাকা এই অভিনেত্রী আর কেউ নন, বাদশার প্রাক্তন স্ত্রী ইশা রিখি। মন্তব্যের ঘরে ভক্তরা বাদশাকে নিয়ে নানা প্রশ্ন তুলছেন। অনেকেই লিখেছেন, ভালোবাসার ক্ষেত্রে বাদশার কপাল বোধহয় একেবারেই ভালো নয়। কারণ তাঁর আগের বিয়েটাও টেকেনি।

উল্লেখ্য, চলতি মাসের ১ সেপ্টেম্বর বাদশা ও ইশা যৌথভাবে একটি বিবৃতি দিয়ে জানান যে, পারস্পরিক সম্মতির ভিত্তিতেই তাঁরা আলাদা হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে যাতে কেউ অহেতুক জল্পনা না করে, সেই অনুরোধও জানিয়েছিলেন তাঁরা। ঠিক কী কারণে বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় তাঁদের এই ঘর ভাঙল, তা নিয়ে কেউ কোনও স্পষ্ট কারণ জানাননি। এখন যদি সত্যিই ইশা বিগ বসের ঘরে পা রাখেন, তবে তাঁদের ভাঙা সম্পর্কের আসল সত্যটা সামনে আসবে কি না, তা জানতে মুখিয়ে রয়েছেন দর্শকেরা।

Follow Us
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা