AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bigg Boss Bangla: রাজবীর-নন্দিনীর প্রেম কি রিয়েল? সৌরভ বলেই ফেললেন…

Sourav Ganguly on Big Boss Bangla: সৌরভের মতো সাধারণ দর্শকদের একাংশও মনে করেন যে বিগ বসের অন্দরে রাজবীর ও নন্দিনীর এই রসায়ন নিছকই গেমের কৌশল। তবে এই বিষয়ে দুই তারকার পরিবারের ভাবনা একেবারেই আলাদা। রাজবীর ও নন্দিনীর বাবা-মা দুপক্ষই সন্তানদের এই সম্পর্কের ব্যাপারে যথেষ্ট ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।

Bigg Boss Bangla: রাজবীর-নন্দিনীর প্রেম কি রিয়েল? সৌরভ বলেই ফেললেন...
| Updated on: Oct 31, 2026 | 3:12 PM
Share

ক্রিকেট পিচ থেকে শুরু করে রিয়্যালিটি শোয়ের মঞ্চ— সমস্ত ক্ষেত্রেই নিজের দারুণ উপস্থিতি দিয়ে নজর কাড়ছেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি তথা সবার প্রিয় ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়। হাজারো ব্যস্ততার মাঝেও নিজের পুরনো সিনেমা দেখার শখ থেকে একচুলও সরে আসেননি তিনি। সম্প্রতি স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে সঙ্গে নিয়ে কলকাতার একটি নামী প্রেক্ষাগৃহে দেখা গেল তারকা দম্পতিকে। আর সেখানেই বিগ বস নিয়ে বড় কথা ফাঁস করে ফেললেন সৌরভ।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সৌরভের স্ত্রী তথা নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় সোজাসাপ্টা জানান যে, তিনি নিয়মিত ‘বিগ বস বাংলা’ দেখেন এবং সঞ্চালক হিসেবে স্বামীর সাবলীল ভঙ্গি ও পরিচালনা তাঁর ভীষণভাবে পছন্দ। তবে সৌরভকে যখন তাঁর সবচেয়ে পছন্দের প্রতিযোগীর নাম জিজ্ঞেস করা হয়, তখন স্বভাবসুলভ হাসিতে বিষয়টি এড়িয়ে যান তিনি। ‘দাদা’র সংক্ষিপ্ত জবাব ছিল, “আমার সবাইকে পছন্দ।” শুধু তাই নয়, ঘরের ভিতর রাজবীর ও নন্দিনীর চর্চিত প্রেম নিয়ে প্রশ্ন করা হলে সৌরভ পুরোপুরি কথা ঘুরিয়ে দেন। তাঁর রসিকতাভরা মন্তব্য ছিল, “এখানে এসব বলা যাবে না, টেলিভিশনের জিনিস টেলিভিশনেই থাক।” এরপর সাংবাদিকরা যখন যোগ করেন, “দেখতে সম্পর্কটা কিন্তু বেশ মিষ্টি, মানে যদি রিয়েল হয়…”, তখন সৌরভের চটজলদি জবাব আসে, “আগে রিয়েল হোক, তারপর দেখা যাবে!”

প্রসঙ্গত, সৌরভের মতো সাধারণ দর্শকদের একাংশও মনে করেন যে বিগ বসের অন্দরে রাজবীর ও নন্দিনীর এই রসায়ন নিছকই গেমের কৌশল। তবে এই বিষয়ে দুই তারকার পরিবারের ভাবনা একেবারেই আলাদা। রাজবীর ও নন্দিনীর বাবা-মা দুপক্ষই সন্তানদের এই সম্পর্কের ব্যাপারে যথেষ্ট ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। তাঁদের পরিষ্কার কথা, শোয়ের দরজা পেরিয়ে বাইরে এসেও যদি ছেলে-মেয়ে নিজেদের সম্পর্ককে টিকিয়ে রাখতে চায়, তবে অভিভাবক হিসেবে তাঁদের বিন্দুমাত্র আপত্তি নেই; সন্তানেরা যা চাইবে, তাতেই তাঁদের পূর্ণ সমর্থন থাকবে।

অন্যদিকে, উইকেন্ড মানেই দাদার দমফাটা ব্যস্ততা। প্রতি শুক্রবার সোজা মুম্বই উড়ে গিয়ে দিনভর শুটিং সারেন তিনি। শনি ও রবিবারের ‘দাদার দরবার’ বা বিশেষ এপিসোডের শ্যুট শেষ করেই আবার শনিবারের মধ্যে সপরিবারে কলকাতায় ফিরে আসেন। এদিকে, বিগ বস বাংলার ঘরে এখন গ্র্যান্ড ফিনালের লড়াই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। চলতি সপ্তাহে নমিনেশনের লাল তালিকায় নাম রয়েছে রাজবীর, নন্দিনী, সৃজলা এবং তনুশ্রী।

Follow Us