AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘শাহরুখ আমার চেয়েও বড় অভিনেতা’, স্পষ্ট সবাইকে জানিয়ে দিলেন অভিনেতা, জানেন কে?

সৌদি আরবের 'জয় অ্যাওয়ার্ডস'-এ এই দুই তারকাকে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল। সেখানে তাঁদের সঙ্গে ছিলেন জ্যাকি চ্যান এবং জঁ-ক্লদ ভ্যান ড্যামের মতো বিশ্বখ্যাত তারকারা। সম্প্রতি ফের সৌদি আরবে তাঁদের দুজনকে একসঙ্গে দেখা যাওয়ায় সমাজমাধ্যমে অনুরাগী মহলে নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে।

'শাহরুখ আমার চেয়েও বড় অভিনেতা', স্পষ্ট সবাইকে জানিয়ে দিলেন অভিনেতা, জানেন কে?
| Updated on: Feb 14, 2026 | 2:14 PM
Share

বলিউড বাদশা শাহরুখ খানের প্রশংসায় ফের একবার পঞ্চমুখ হলেন হলিউড তারকা জেসন মোমোয়া। কিং খানকে কেবল ‘জেন্টালম্যান’ বলেই ক্ষান্ত হননি তিনি; বরং হলিউডের এই মেগাস্টার অকপটে স্বীকার করে নিয়েছেন যে, অভিনয়ের নিরিখে শাহরুখ তাঁর চেয়ে অনেক বেশি দক্ষ এবং উচ্চমানের শিল্পী।

সৌদি আরবের ‘জয় অ্যাওয়ার্ডস’-এ এই দুই তারকাকে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল। সেখানে তাঁদের সঙ্গে ছিলেন জ্যাকি চ্যান এবং জঁ-ক্লদ ভ্যান ড্যামের মতো বিশ্বখ্যাত তারকারা। সম্প্রতি ফের সৌদি আরবে তাঁদের দুজনকে একসঙ্গে দেখা যাওয়ায় সমাজমাধ্যমে অনুরাগী মহলে নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে।

Hardik (1)

নিজেদের রসায়ন নিয়ে কথা বলতে গিয়ে মোমোয়া জানান, “আমরা স্রেফ দুজন দুজনের বন্ধু এবং একে অপরের কাজের অনুরাগী। শাহরুখ মানুষ হিসেবে দারুণ এবং অত্যন্ত ভদ্র। সত্যি বলতে, ও আমার চেয়ে অনেক বড় মাপের অভিনেতা এবং পারফর্মার।” হলিউডের অন্যতম বড় অ্যাকশন হিরোর মুখ থেকে এহেন মন্তব্য বিশ্বজুড়ে শাহরুখ অনুরাগীদের মন জয় করে নিয়েছে।

জেসন মোমোয়া তাঁর অভিনয় জীবন শুরু করেছিলেন ‘বেওয়াচ: হাওয়াই’ দিয়ে। পরবর্তীতে ‘গেম অফ থ্রোনস’-এর খাল দ্রোগো এবং ডিসি ইউনিভার্সের ‘অ্যাকোয়াম্যান’ হিসেবে তিনি বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই তিনি পুনরায় ডিসি-তে ফিরছেন ‘লোবো’ চরিত্রে।  অন্যদিকে, তিন দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সিনেমার অপ্রতিদ্বন্দ্বী সম্রাট হিসেবে নিজের সাম্রাজ্য টিকিয়ে রেখেছেন শাহরুখ খান। জাতীয় পুরস্কার জয়ী এই অভিনেতা এখন ব্যস্ত তাঁর আগামী ছবি ‘কিং’-এর প্রস্তুতি নিয়ে। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে মেয়ে সুহানা খানকেও। আগামী বড়দিনে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।