AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘…খারাপ হবে সেটাই’, কাছাকাছি অমিতাভ-রেখা, ইঙ্গিতেই চাঁচাছোলা জবাব জয়ার

Jaya-Rekha: বারবার প্রশ্নের মুখে উঠে আসতে দেখা গিয়ে অমিতাভ বচ্চনকে। তবে জয়া বচ্চন এই নিয়ে প্রকাশ্যে সেভাবে কখনই কথা বলায় স্বাচ্ছন্দ বোধ করেন না। তবে সংসার যে তাঁকে বেশ লড়াই করেই টিকিয়ে রাখতে হয়েছে বলিউডের অন্দরমহলে সে খবর স্পষ্ট। 

'...খারাপ হবে সেটাই', কাছাকাছি অমিতাভ-রেখা, ইঙ্গিতেই চাঁচাছোলা জবাব জয়ার
| Updated on: Jul 21, 2024 | 4:30 PM
Share

রেখা অমিতাভ বচ্চন। বলিউডের অন্যতম জুটি। পর্দায় একসঙ্গে তাঁদের রোম্যান্স যেমন সকলের মনে জায়গা করে নিয়েছিল, ঠিক তেমনই এবার ব্যক্তি জীবনে তাঁদের কেমিষ্টিও যথেষ্ট চর্চিত। বারবার প্রশ্নের মুখে উঠে আসতে দেখা গিয়ে অমিতাভ বচ্চনকে। তবে জয়া বচ্চন এই নিয়ে প্রকাশ্যে সেভাবে কখনই কথা বলায় স্বাচ্ছন্দ বোধ করেন না। তবে সংসার যে তাঁকে বেশ লড়াই করেই টিকিয়ে রাখতে হয়েছে বলিউডের অন্দরমহলে সে খবর স্পষ্ট।

১৯৮১ সালের পর থেকে হিট জুটি অমিতাভ বচ্চন ও রেখাকে আর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি। তাঁদের নিয়ে যদিও গসিপ আজও থামেনি। রটেছে নানা কথা। হয়েছে নানা আলোচনা। শোনা যায়, স্ত্রী জয়া বচ্চনেরই নাকি চাননি তাঁর স্বামী ও রেখা এক ছবিতে কাজ করুক। কেটে গিয়েছে এত বছর। আজ যদি তাঁরা আবারও একসঙ্গে কাজ করতে চান, তবে কি কিছু মনে করবেন তিনি? বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে এই প্রশ্নই করা হয়েছিল জয়াকে, যা হঠাৎ করেই সামাজিক মাধ্যমে ভাইরাল। কী উত্তর দিয়েছিলেন তিনি? শুনলে চমকে যেতে পারেন।

তাঁর কথায়, “না, আমি কেন মনে করতে যাব? তবে আমার মনে হয় কাজের চেয়ে বেশি এই বিষয়টা নিয়েই সেনসেশন হবে। অত্যন্ত খারাপ হবে সেটাই। কারণ আলোচনা করতে গিয়ে তাঁদের একসঙ্গে দেখার অভিজ্ঞতাটাই নষ্ট হয়ে যাবে। দু’জনেরই মনে হবে কাজের চেয়েও বেশি ব্যক্তিগত জীবন নিয়ে কথা হচ্ছে।” তবে কি আকার ইঙ্গিতে জয়া বুঝিয়ে দিয়েছিলেন, একসঙ্গে কাজের এই আইডিয়া তাঁর একেবারেই পছন্দ নয়।

Follow Us