AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Junior NTR: শুটিং ফ্লোরে দুর্ঘটনা, আহত জুনিয়র এনটিআর, কী হয়েছে অভিনেতার?

২০২২ সালে প্রথম ঘোষণা করা হয়েছিল ‘ড্রাগন’ ছবিটির। এরপর ২০২৫ সালের ৯ আগস্ট থেকে হায়দরাবাদে পুরোদমে শুরু হয়েছিল এর শুটিং। ছবিতে জুনিয়র এনটিআরের পাশাপাশি অনিল কাপুর, বিজু মেনন, রুক্মিণী বসন্ত, খুশবু সুন্দর, গুরু সোমসুন্দরম, আশুতোষ রানা এবং অংশুমান পুষ্করের মতো খ্যাতনামা তারকাদের অভিনয় করতে দেখা যাবে।

Junior NTR: শুটিং ফ্লোরে দুর্ঘটনা, আহত জুনিয়র এনটিআর, কী হয়েছে অভিনেতার?
| Updated on: Jul 28, 2026 | 12:59 PM
Share

দক্ষিণী সিনেমার অনুরাগীদের জন্য দুঃসংবাদ। শুটিং চলাকালীন গুরুতর আহত হলেন তেলেগু সুপারস্টার জুনিয়র এনটিআর। সোমবার সন্ধ্যায় এক দুর্ঘটনার মুখে পড়ে কাঁধে মারাত্মক চোট পান এই অভিনেতা। তারকা অভিনেতার টিমের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এই খবরটি নিশ্চিত করা হয়েছে। তবে একই সঙ্গে ভক্তদের অযথা আতঙ্কিত বা উদ্বিগ্ন না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন তাঁর প্রতিনিধিরা।

ঘটনার পরপরই তড়িঘড়ি অভিনেতার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এনটিআরের চিকিৎসায় গঠন করা হয়েছে একটি বিশেষ বিশেষজ্ঞ দল। ড. জে মধুসূদন রাও এবং ড. আর এ পূর্ণচন্দ্র তেজস্বীর নেতৃত্বাধীন চিকিৎসকদের দল পরীক্ষা-নিরীক্ষার পর অভিনেতাকে অন্তত ৬ থেকে ৮ সপ্তাহের জন্য সম্পূর্ণ বিশ্রামে থাকার কড়া পরামর্শ দিয়েছেন। মেডিকেল টিমের মতে, চোট পুরোপুরি সারিয়ে স্বাভাবিক ছন্দে ফিরতে এই সময়টুকু এনটিআরের জন্য অত্যন্ত জরুরি।

অভিনেতার টিমের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, “চিকিৎসকদের পরামর্শ মেনে সম্পূর্ণ বিশ্রামে থাকছেন অভিনেতা। তাঁর শারীরিক পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন চিকিৎসকেরা।” পাশাপাশি, সময়ে সময়ে অভিনেতার শারীরিক অবস্থার আপডেট অনুরাগীদের জানানো হবে বলেও আশ্বস্ত করা হয়েছে। এই কঠিন সময়ে ধৈর্য ধরা এবং ভালোবাসা বজায় রাখার জন্য তারকা ভক্তদের ধন্যবাদও জানিয়েছেন এনটিআর-এর টিম।

উল্লেখ্য, বর্তমানে খ্যাতনামা পরিচালক প্রশান্ত নীলের আগামী মেগা প্রজেক্ট ‘ড্রাগন’ (Dragon)-এর কাজে ব্যস্ত ছিলেন জুনিয়র এনটিআর। তবে এই চোট ছবির সেটেই লেগেছে নাকি অন্য কোথাও, সে বিষয়ে এনটিআরের টিমের তরফে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।

২০২২ সালে প্রথম ঘোষণা করা হয়েছিল ‘ড্রাগন’ ছবিটির। এরপর ২০২৫ সালের ৯ আগস্ট থেকে হায়দরাবাদে পুরোদমে শুরু হয়েছিল এর শুটিং। ছবিতে জুনিয়র এনটিআরের পাশাপাশি অনিল কাপুর, বিজু মেনন, রুক্মিণী বসন্ত, খুশবু সুন্দর, গুরু সোমসুন্দরম, আশুতোষ রানা এবং অংশুমান পুষ্করের মতো খ্যাতনামা তারকাদের অভিনয় করতে দেখা যাবে। ২০২৭ সালের ১১ জুন ছবিটি প্রেক্ষাগৃহে বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে অভিনেতার এই আকস্মিক চোটের কারণে ছবির শুটিং কিছুদিন পিছিয়ে যাবে বলেই ধারণা করা হচ্ছে।

Follow Us