AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

LPG gas saving tips: রান্নাও হবে ঝটপট বাঁচবে গ্যাসও, রান্নাঘরের এই টিপস দারুণ কাজের

Low flame cooking gas consumption: রান্নাঘরের এলপিজি সিলিন্ডারের খরচ দিন দিন বাড়ছে? কম আঁচে রান্না করলে সত্যিই কি গ্যাস বাঁচে, নাকি এতে শুধুই সময় নষ্ট হয়? জানুন বিশেষজ্ঞ মতামত ও গ্যাস সাশ্রয়ের সহজ উপায়।

LPG gas saving tips: রান্নাও হবে ঝটপট বাঁচবে গ্যাসও, রান্নাঘরের এই টিপস দারুণ কাজের
কী কী করবেন?Image Credit: Getty Images
| Updated on: Jul 28, 2026 | 12:45 PM
Share

এলপিজি গ্যাস (LPG Gas) ব্যবহারের ক্ষেত্রে পকেটের খরচ কমানো এখন প্রতিটি সংসারেরই অন্যতম লক্ষ্য। মাস ফুরোনোর আগেই সিলিন্ডার শেষ হয়ে গেলে সংসারের বাজেটে বড় ধাক্কা লাগে। তাই খরচ সামলাতে অনেকেই নানা কৌশল খোঁজেন। কেউ ভাবেন গ্যাসের আঁচ একদম কমিয়ে রাখলে বুঝি অনেক গ্যাস বেঁচে যাবে। আবার কারও মতে, বেশি আঁচে ঝটপট রান্না শেষ করে ফেললেই গ্যাস বাঁচে। কিন্তু কোনটা ঠিক আর কোনটা ভুল?

বিশেষজ্ঞদের মতে, খুব বেশি বা খুব কম, কোনও আঁচই সবসময় সঠিক নয়। আসল বিষয় হল ‘প্রয়োজনীয় আঁচ’। বিশেষজ্ঞদের মতে, রান্না করার সময় যতটুকু তাপ দরকার, ঠিক ততটুকুই রাখা বুদ্ধিমানের কাজ। কারণ, রান্নার সময় আগুন যদি হাঁড়ির তলা ছাড়িয়ে দু’পাশে উঠে যায়, তবে সেই বাড়তি তাপ বাতাসে ছড়িয়ে স্রেফ গ্যাসের অপচয় ঘটায়।

তবে এর মানে কিন্তু এই নয় যে সব রান্নাই একদম অল্প আঁচে করতে হবে। বিভিন্ন সংস্থার গবেষণায় দেখা গিয়েছে, রান্নার শুরুতে জল ফোটানো বা তেল গরম করার জন্য মাঝারি বা একটু বেশি আঁচ দরকার হয়। কিন্তু জল একবার ফুটতে শুরু করলে আঁচ কমিয়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। কারণ ফুটন্ত জলে বেশি তাপ দিলে খাবার তাড়াতাড়ি সেদ্ধ হয় না, উল্টে অতিরিক্ত গ্যাস খরচ হয়।

শুধু আঁচ সামলানোই নয়, রান্নাঘরে ছোট ছোট কিছু অভ্যাস বদলালেই গ্যাসের বিল অনেকটা কমানো সম্ভব, কী কী করবেন?

ঢাকনা দিয়ে রান্না: ঢেকে রান্না করলে ভেতরের তাপ ভেতরেই আটকে থাকে। এতে খাবার দ্রুত সেদ্ধ হয় এবং গ্যাস কম খরচ হয়।

আগে থেকে ভিজিয়ে রাখা: ডাল, ছোলা বা চাল রান্নার অন্তত আধঘণ্টা আগে জলে ভিজিয়ে রাখলে তা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়।

প্রেশার কুকারের ম্যাজিক: মাংস বা শক্ত খাবার কড়াইতে না ফুটিয়ে প্রেশার কুকারে রাঁধলে কম সময়ে এবং কম গ্যাসে রান্না শেষ হয়ে যায়।

মাপমতো জল: পাত্রে মেপে জল দিন। দরকারের চেয়ে বেশি জল দিলে তা ফোটাতে বেশি জ্বালানি খরচ হয়।

সঠিক বার্নার বেছে নেওয়া: ছোট হাঁড়ির জন্য ছোট বার্নার ব্যবহার করুন। পাত্রের চেহারার চেয়ে বার্নার বড় হলে তাপ নষ্ট হয়।

নীল শিখার দিকে নজর: বার্নার সবসময় পরিষ্কার রাখুন। আগুন নীল না হয়ে যদি হলুদ বা কমলা রঙের জ্বলে, তবে বুঝতে হবে বার্নারে ময়লা জমে গ্যাস অপচয় হচ্ছে।

গুছিয়ে কাজ করাটাই সবচেয়ে বেশি গুরুত্বপুর্ণ। সবজি কাটা, ধোয়া কিংবা মশলা মেখে রাখার মতো যাবতীয় প্রস্তুতি আগে সেরে রেখে তবেই গ্যাস জ্বালানো উচিত। এই সাধারণ নিয়মগুলো মেনে চললেই মাসের শেষে গ্যাসের খরচ একধাক্কায় অনেকটাই কমে আসবে।

Follow Us