AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kanchan Mullick: ‘শান্তির পথ ধরে পরিবর্তন আসুক…’, নতুন সরকারকে নিয়ে পোস্ট কাঞ্চন মল্লিকের

২০২১ সালে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে লড়ে জয়ী হয়েছিলেন কাঞ্চন মল্লিক। তবে এবাবের বিধানসভা ভোটে টিকিট পাননি তিনি। কাঞ্চন মল্লিকের বদলে তৃণমূলের হয়ে দাঁড়িয়ে ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়।

Kanchan Mullick: 'শান্তির পথ ধরে পরিবর্তন আসুক...', নতুন সরকারকে নিয়ে পোস্ট কাঞ্চন মল্লিকের
| Updated on: May 05, 2026 | 3:29 PM
Share

বাংলায় ফুটল পদ্মফুল। সোমবার রেজাল্টের পর বাংলার মসনদে বিজেপি আগমণ নিয়ে একের পর এক পোস্ট দেখা গিয়েছে, বহু গুণীজনদের। যেখানে রয়েছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বরাও। যার মধ্যে রয়েছেন অভিনেতা ও তৃণমূল নেতা কাঞ্চন মল্লিকও। বিজেপি জয়ের পর সোশাল মিডিয়াতেই নতুন সরকারে উদ্দেশ্যে পোস্ট করলেন কাঞ্চন।

কী লিখলেন তিনি?

২০২১ সালে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে লড়ে জয়ী হয়েছিলেন কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)। তবে এবাবের বিধানসভা ভোটে টিকিট পাননি তিনি। কাঞ্চন মল্লিকের বদলে তৃণমূলের হয়ে দাঁড়িয়ে ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। তবে তিনি বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তীর কাছে পরাজিত হন।

ভোটের রেজাল্ট আউটের পরে কাঞ্চন সোশাল মিডিয়ায় লিখলেন, ”আমার অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা যারা নতুন সরকার গড়তে চলেছেন। এটা মানুষের রায়। হয়তো মানুষের অনেক অভিযোগ অনুযোগ না পাওয়া হতাশা থেকে সএই পরিবর্তন এসেছে। আমি আশা রাখব, নতুন সরকার মানুষের পাশে থেকে কাজে থেকে সাধারণ মানুষের সমস্ত আশা পূরণ করবে। শুধু এইটুকুই চাইব একজন সাধারণ মানুষ হিসেবে পরিবর্তন হোক শান্তির পথ ধরে হিংসার পথ ধরে নয়। ”

Follow Us