AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাগদান সারলেন কঙ্গনা রানাওয়াত? অভিনেত্রীর হাতে হিরের আংটি দেখে শোরগোল নেটপাড়ায়

আংটির পাশাপাশি কঙ্গনার সাজপোশাক নিয়েও দানা বাঁধছে রহস্য। ওই অনুষ্ঠানে কঙ্গনা সেজেছিলেন গুজরাতের ঐতিহ্যবাহী পটোলা শাড়িতে। শুধু এবারই নয়, গত দীপাবলির দিনেও তাঁকে গুজরাতের এই সাবেকি ঘরানার সাজে দেখা গিয়েছিল। বারবার গুজরাতি সংস্কৃতির প্রতি এই অনুরাগ দেখে অনুরাগীদের একাংশের ধারণা, কঙ্গনার হবু বর হয়তো কোনো গুজরাতি ব্যবসায়ী বা প্রভাবশালী ব্যক্তিত্ব।

| Updated on: Feb 28, 2026 | 4:57 PM
Share

সম্প্রতি দিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কঙ্গনা। সেখানে তাঁর রাজকীয় উপস্থিতি নজর কাড়লেও সবার চোখ আটকে যায় তাঁর হাতের অনামিকায় থাকা বিশাল একটি হিরের আংটির ওপর। মুহূর্তের মধ্যে নেটদুনিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়ে খবর— তবে কি গোপনে আংটিবদল সেরে ফেললেন কঙ্গনা? যদিও এ বিষয়ে অভিনেত্রী নিজে এখনও মুখে কুলুপ এঁটেছেন।

আংটির পাশাপাশি কঙ্গনার সাজপোশাক নিয়েও দানা বাঁধছে রহস্য। ওই অনুষ্ঠানে কঙ্গনা সেজেছিলেন গুজরাতের ঐতিহ্যবাহী পটোলা শাড়িতে। শুধু এবারই নয়, গত দীপাবলির দিনেও তাঁকে গুজরাতের এই সাবেকি ঘরানার সাজে দেখা গিয়েছিল। বারবার গুজরাতি সংস্কৃতির প্রতি এই অনুরাগ দেখে অনুরাগীদের একাংশের ধারণা, কঙ্গনার হবু বর হয়তো কোনো গুজরাতি ব্যবসায়ী বা প্রভাবশালী ব্যক্তিত্ব।

অবশ্য কঙ্গনার অন্ধ ভক্তরা এই জল্পনা উড়িয়ে দিতেও ছাড়ছেন না। তাঁদের মতে, স্বাবলম্বী কঙ্গনা নিজের শখ মেটাতে নিজেই হিরের আংটি কিনতে পারেন। এর পেছনে কোনো বিয়ের সংযোগ খোঁজা বৃথা। তবে কঙ্গনা যতক্ষণ না সরাসরি কোনো ঘোষণা করছেন, ততক্ষণ এই ‘মিস্ট্রি ম্যান’ বা রহস্যময় পাত্রকে নিয়ে আলোচনা থামার লক্ষণ নেই।