AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR: ‘২৮ বছর চাকরি করি, পাসপোর্ট আছে…’, অমীমাংসিত তালিকায় খোদ বিএলও

বিএলও জাকির হোসেন জানিয়েছেন, ২৮ বছর ধরে চাকরি করেছেন তিনি, তাঁর পাসপোর্ট রয়েছে, পরিবারের সকলের পাসপোর্ট রয়েছে। তথ্যগত কোনও ভুল নেই বলেও দাবি করেছেন তিনি। কার্যত এই তথ্য হাতে পেয়ে তিনি ক্ষোভে ফেটে পড়েন এদিন।

SIR: '২৮ বছর চাকরি করি, পাসপোর্ট আছে...', অমীমাংসিত তালিকায় খোদ বিএলও
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 28, 2026 | 4:56 PM
Share

নন্দীগ্রাম: রাজ্যে প্রকাশিত হল SIR-এর চূড়ান্ত তালিকা। প্রায় সব জেলার তালিকা সামনে এসেছে ইতিমধ্যেই। এখনও পর্যন্ত মোট ৬৮ লক্ষের নাম বাদ পড়েছে বাংলা থেকে। এছাড়া আরও ৬০ লক্ষ নাম রয়েছে অমীমাংসিত তালিকায়। অর্থাৎ ওই ৬০ লক্ষ নাম এখনও বিচারাধীন। এদিকে, নন্দীগ্রাম বিধানসভায় দেখা গেল খোদ বিএলও-র নামই এখনও বিচারাধীন।

নন্দীগ্রামের ৬৬ নম্বর বুথের বিএলও (BLO) শেখ জাকির হোসেন দিনন্দপুর বিদ্যালয়ে বিএলও হিসেবে দায়িত্বে ছিলেন। ওই বুথের মোট ভোটার ছিল ১,৩২৬ জন। সেখানেই বিএলও-র নাম নিয়েই সংশয় কাটেনি এখনও।

বিএলও জাকির হোসেন জানিয়েছেন, ২৮ বছর ধরে চাকরি করেছেন তিনি, তাঁর পাসপোর্ট রয়েছে, পরিবারের সকলের পাসপোর্ট রয়েছে। তথ্যগত কোনও ভুল নেই বলেও দাবি করেছেন তিনি। কার্যত এই তথ্য হাতে পেয়ে তিনি ক্ষোভে ফেটে পড়েন এদিন।

অনেক জায়গাতেই বিএলও-দের নাম অমীমাংসিত তালিকায় দেখা যাচ্ছে। বসিরহাট ১ নম্বর ব্লকের ৮৪ নম্বর বুথের BLO- আক্তার রসূল বাচ্চুর বোন, দিদি ও বাবার (পরিবারের সকলের) শুনানিতে ডাক আসে। বোন রাজ্য পুলিশে কর্মরত, তাঁর দাদা মেডিক্যাল কলেজের অধ্যাপক, বাবা প্রাক্তন বেসরকারি কর্মচারী। শুনানিতে নাম আসার পর উপযুক্ত নথি সকলেই দাখিল করেছিল কিন্তু তাতেও সুরাহা হয়নি। চারজনের নামই ADJUDICATION তালিকায় এসেছে।