AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘বিষ খাওয়ানো বন্ধ হলেই…’, মানালির অনুরোধে কটাক্ষের বন্যা

Manali Dey: মাঝে মধ্যে মেজাজ হারায় দর্শকেরা। কেন মানালির চরিত্রকে এতটা পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে? কোন শ্বশুরবাড়ি এভাবে তাদের বাড়ির বউয়ের সঙ্গে এই যুগে দাঁড়িয়ে ব্যবহার করে? এমন নানা প্রশ্ন প্রথম থেকেই এই ধারাবাহিককে কেন্দ্র করে উঠতে দেখা যায়।

'বিষ খাওয়ানো বন্ধ হলেই...', মানালির অনুরোধে কটাক্ষের বন্যা
| Updated on: Feb 19, 2024 | 6:21 PM
Share

জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক কার কাছে কই মনের কথা শুরু থেকেই দর্শক মনে জায়গা করে নিয়েছে। একের পর এক পর্বে ধারাবাহিকের কেন্দ্রিয় চরিত্র মানালি দে-কে নিয়ে দর্শকদের উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। তিনি বিবাহিতা, প্রতিবাদী মেয়ে, তবে যাকে বিয়ে করেছেন, সে মোটেও মানালির গুরুত্ব বুঝল না, উল্টে বারবার স্ত্রীকে আঘাত করতে ব্যস্ত হয়ে পড়েছেন। পর্দায় এমনই মর্মে গল্প সাজানো। ধারাবাহিকের এই প্লটেই গল্পকে বুঁনেছেন লেখক। আর তাতেই মাঝে মধ্যে খেপে যায় দর্শকেরা। কেন মানালির চরিত্রকে এতটা পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে? কোন শ্বশুরবাড়ি এভাবে তাদের বাড়ির বউয়ের সঙ্গে এই যুগে দাঁড়িয়ে ব্যবহার করে? এমন নানা প্রশ্ন প্রথম থেকেই এই ধারাবাহিককে কেন্দ্র করে উঠতে দেখা যায়।

এবার ধারাবাহিকে হিরো হিরোইন অর্থাৎ শিমূল ও পরাগকে পাশাপাশি দেখে চমকে গেলেন দর্শকেরা। আসছে জি বাংলার সোনার সংসার। আর সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের জন্যই খুলে গেল পোল অর্থাৎভোট। যেখানে দর্শকদের প্রিয় ধারাবাহিকের জুটিরা সেরা জুটির মনোনয়ন পেয়ে সকলের কাছে ভোটের আর্জি নিয়ে হাজির। যেখানে জোড়ায় জোড়ায় তাঁরা সকলকে অনুরোধ করলেন তাঁদের ভোট দিতে।

আর সেই তালিকায় পরাগ ও শিমূলকে দেখে চমকে গেলেন সকলেই। পরাগ ও শিমূল জুটি বিভাগে ভোট চাইতেই রে-রে করে উঠল নেটপাড়ায়। কেউ লিখলেন, কী? জুটি? আবার কেউ বললেন, বিষ খাওয়ানো বন্ধ হলেই হবে। ঝড়ের গতিতে ভাইরাল সেই পোস্ট। যেখানে দুজনের মধ্যে তেমন কোনও মিল নেই, সেখানে দর্শকদের এক শ্রেণির প্রশ্ন, কীভাবে তারা সেরা জুটি হতে পারে, মিশূলকে ভাল বাসলেই সম্ভব।

Follow Us
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর