AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Karan Johar: ফের আসছে ‘কফি উইথ করণ’, করণের শোয়ে এবার কে কে হাজির থাকবেন?

Karan Johar To Return With Koffee With Karan: সম্প্রতি ২০২৫-এ শুরু হওয়া কাজল ও টুইঙ্কল খান্নার টক শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’-এ হাজির হয়েছিলেন করণ। সেখানে নিজের ইমেজ নিয়ে মজার ছলে করণ জানান, ‘কফি উইথ করণ’-এর জন্যই লোকে তাঁকে একইসঙ্গে ভালোবাসে এবং ঘৃণা করে। তাঁর কথায়, “শো-তে আমি একটা চরিত্র অভিনয় করি যেখানে আমাকে স্পষ্টবক্তা, বুদ্ধিদীপ্ত এবং মাঝেমধ্যে একটু পরনিন্দা-পরচর্চাকারী হতে হয়।

Karan Johar: ফের আসছে 'কফি উইথ করণ', করণের শোয়ে এবার কে কে হাজির থাকবেন?
| Updated on: Apr 03, 2026 | 1:56 PM
Share

টিনসেল টাউনের সব হাঁড়ির খবর আর তারকাদের অন্দরের গসিপ নিয়ে আবারও ফিরছেন করণ জোহর। দীর্ঘ প্রতীক্ষার পর অবসান ঘটতে চলেছে অনুরাগীদের অপেক্ষার। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষেই ওটিটি প্ল্যাটফর্মে রাজকীয়ভাবে প্রত্যাবর্তন করতে চলেছে জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর নবম সিজন।

অষ্টম সিজনের ‘র‍্যাপিড ফায়ার’ রাউন্ড নিয়ে খোদ সঞ্চালক করণ জোহর নিজেই খুব একটা সন্তুষ্ট ছিলেন না। এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছিলেন যে গত সিজনটি কিছুটা একঘেয়ে ছিল। তবে নবম সিজনে তিনি ‘নিউ সিনট্যাক্স’ বা নতুন আঙ্গিক আনার প্রতিশ্রুতি দিয়েছেন। শোনা যাচ্ছে, বর্তমান দর্শকদের রুচি মাথায় রেখে শোকে আরও ছোট এবং তীক্ষ্ণ করা হবে।

খবর অনুযায়ী, জিও হটস্টারের (Jio Hotstar) সঙ্গে প্রাথমিক কথাবার্তা শুরু হয়েছে। এবারের অতিথি তালিকায় থাকতে পারে বড়সড় চমক। শুধু বলিউড নয়, এবার করণের কাউচে দেখা যেতে পারে দক্ষিণি তারকা, ওটিটি সেনসেশন এবং জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদেরও। দুই ভিন্ন ইন্ডাস্ট্রির তারকাদের একসঙ্গে বসিয়ে করণের সেই চেনা কায়দায় গোপন কথা বের করে আনার অপেক্ষায় প্রহর গুনছেন দর্শকরা।

সম্প্রতি ২০২৫-এ শুরু হওয়া কাজল ও টুইঙ্কল খান্নার টক শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’-এ হাজির হয়েছিলেন করণ। সেখানে নিজের ইমেজ নিয়ে মজার ছলে করণ জানান, ‘কফি উইথ করণ’-এর জন্যই লোকে তাঁকে একইসঙ্গে ভালোবাসে এবং ঘৃণা করে। তাঁর কথায়, “শো-তে আমি একটা চরিত্র অভিনয় করি যেখানে আমাকে স্পষ্টবক্তা, বুদ্ধিদীপ্ত এবং মাঝেমধ্যে একটু পরনিন্দা-পরচর্চাকারী হতে হয়। কারণ ওটা একটা শো-এর দাবি।”

২০০৪ সালে শুরু হওয়া এই শো ইতিমধ্যে আটটি সফল সিজন এবং ১৫০-এর বেশি এপিসোড পার করেছে। শাহরুখ খান থেকে আলিয়া ভাট, রণবীর সিং থেকে দীপিকা পাড়ুকোন ইন্ডাস্ট্রির প্রায় সব বড় নামই করণের এই কফি কাপে চুমুক দিয়েছেন।

চুক্তির বিষয়গুলো এখনও প্রাথমিক স্তরে থাকলেও, করণের হাবেভাবে স্পষ্ট যে এবারের সিজন আগের সব রেকর্ড ভাঙতে চলেছে। এখন দেখার, নবম সিজনে করণের সেই বিখ্যাত হ্যাম্পারকে ছিনিয়ে নেন আর কার গোপন কথা ফাঁস হয় মাঝরাস্তায়!

Follow Us
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?