AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Koushani Mukherjee: ‘ইন্ডাস্ট্রির সবচেয়ে সুন্দরী কৌশানী!’ ব্রেকআপের গুঞ্জনে জল ঢেলে হবু বৌমাকে কি বললেন বনির মা পিয়া সেনগুপ্ত?

piya-sengupta on Bonny and Koushani: মাঝে অবশ্য ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাস শুরু হয়েছিল, সম্পর্কে নাকি গভীর ফাটল ধরেছে! অন্য কারও প্রতি নায়িকার মন ভিজেছে কি না—এমন গুঞ্জনও বাতাসে ভেসে বেড়ায়। তবে সব জল্পনা আর গুঞ্জনকে বুড়ো আঙুল দেখিয়ে এক ছাদের তলায় থাকার বার্তা দিয়ে বারবার প্রমাণিত হয়েছে, তাঁদের বন্ধন কতটা শক্তপোক্ত।

Koushani Mukherjee: 'ইন্ডাস্ট্রির সবচেয়ে সুন্দরী কৌশানী!' ব্রেকআপের গুঞ্জনে জল ঢেলে হবু বৌমাকে কি বললেন বনির মা পিয়া সেনগুপ্ত?
| Updated on: Oct 15, 2026 | 2:15 PM
Share

টলিউডের অন্যতম চর্চিত ও মিষ্টি প্রেমের জুটি বলতে গেলে প্রথমেই উঠে আসে বনি সেনগুপ্ত এবং কৌশানি মুখোপাধ্যায়ের নাম। ২০১৫ সালে ‘পারবো না আমি ছাড়তে তোকে’ ছবির সেট থেকে শুরু হওয়া তাঁদের সম্পর্কের রসায়ন দেখতে দেখতে এক দশকের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। মাঝে অবশ্য ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাস শুরু হয়েছিল, সম্পর্কে নাকি গভীর ফাটল ধরেছে! অন্য কারও প্রতি নায়িকার মন ভিজেছে কি না—এমন গুঞ্জনও বাতাসে ভেসে বেড়ায়। তবে সব জল্পনা আর গুঞ্জনকে বুড়ো আঙুল দেখিয়ে এক ছাদের তলায় থাকার বার্তা দিয়ে বারবার প্রমাণিত হয়েছে, তাঁদের বন্ধন কতটা শক্তপোক্ত।

সম্প্রতি পুজোয় মুক্তি পাওয়া শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ব্লকবাস্টার ছবি ‘বহুরূপী’-তে কৌশানির অভিনয় এবং ছবির সামগ্রিক সাফল্য নিয়ে চর্চা তুঙ্গে। বিশেষ করে পর্দায় কৌশানি ও শিবপ্রসাদের অনস্ক্রিন রসায়ন দর্শকদের দারুণ পছন্দ হয়েছে। এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে কৌশানি স্পষ্ট জানান, পর্দায় এই জুটির জনপ্রিয়তা তাঁদের কাজেরই একটি ইতিবাচক দিক। আর ঠিক পাশেই দাঁড়িয়ে থাকা বনি স্বভাবসুলভ রসিকতায় মেতে ওঠেন। অভিনেতা বলেন, “রিয়েল লাইফের মানুষ আর রিল লাইফের মানুষ আলাদা হতেই পারে! তবে দিনের শেষে রিয়েল লাইফের মানুষটিকেই কাছে ফিরতে হবে।”

বনি-কৌশানীর বিচ্ছেদের সকল জল্পনার অবসান ঘটিয়ে এবার কৌশানীর বাড়ির দুর্গাপুজোয় স্বয়ং হাজির হন বনির মা, বিশিষ্ট অভিনেত্রী পিয়া সেনগুপ্ত। আর সেখানে দাঁড়িয়েই তিনি হবু বৌমা কৌশানীকে নিয়ে এক্কেবারে দরাজ সার্টিফিকেট দিলেন। পিয়া স্পষ্ট ভাষায় জানান, টলিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে সুন্দরী নায়িকা হলেন কৌশানীই! শুধু তাই নয়, মা দুর্গার কাছে প্রার্থনা করে তিনি বলেন, বনি ও কৌশানী যেন সারাজীবন এভাবেই সুখে-শান্তিতে একসঙ্গে থাকেন। পাশাপাশি, কৌশানীর এবারের দুর্গাপুজোর ছবি যেন বক্স অফিসে সুপারহিট হয়, সেই আশিসও ঝরে পড়ে হবু শাশুড়ির গলায়।

Follow Us