গোবিন্দার কঠিন সময়ে কোথায় ছিলেন স্ত্রী সুনীতা? ফাঁস তথ্য

২০২৪ সালের সেই দুর্ঘটনার পর যখন গোবিন্দার দ্রুত সুস্থ হয়ে ওঠা প্রয়োজন ছিল, তখন নিয়মিত তাঁর থেরাপি সেশন নিতেন তিনি। সুরভি জানান, গোবিন্দা অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ এবং আধ্যাত্মিক মানুষ। ভোরে ওঠা, যোগব্যায়াম এবং ধ্যানের মাধ্যমে তিনি সুস্থ হওয়ার চেষ্টা করতেন। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই কঠিন লড়াইয়ে তাঁর ছায়াসঙ্গী হওয়ার কথা ছিল যাঁর, সেই সুনীতা নাকি একটি সেশনেও উপস্থিত ছিলেন না।

গোবিন্দার কঠিন সময়ে কোথায় ছিলেন স্ত্রী সুনীতা? ফাঁস তথ্য
Image Credit source: facebook

Mar 11, 2026 | 3:32 PM

একসময়ের রুপোলি পর্দার ‘হিরো নম্বর ওয়ান’ গোবিন্দার ব্যক্তিগত জীবন এখন আর পাঁচটা সিনেমার চিত্রনাট্যের চেয়েও বেশি জটিল। গত বছর নিজের লাইসেন্সড বন্দুক থেকে ভুলবশত পায়ে গুলি চালিয়ে সংবাদের শিরোনামে এসেছিলেন অভিনেতা। সেই ক্ষত সেরে গেলেও, তাঁর ব্যক্তিগত জীবনের ক্ষত কি আদৌ সারল? সম্প্রতি অভিনেতার ব্যক্তিগত ফিজিওথেরাপিস্ট সুরভি ধানওয়ালার একটি মন্তব্য সেই জল্পনাকেই উসকে দিয়েছে। তাঁর দাবি, চিকিৎসার দীর্ঘ সময়ে তিনি একবারের জন্যও পাশে দেখেননি গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজাকে।

সুনীতার অনুপস্থিতি কি বড় কোনও ইঙ্গিত?

২০২৪ সালের সেই দুর্ঘটনার পর যখন গোবিন্দার দ্রুত সুস্থ হয়ে ওঠা প্রয়োজন ছিল, তখন নিয়মিত তাঁর থেরাপি সেশন নিতেন তিনি। সুরভি জানান, গোবিন্দা অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ এবং আধ্যাত্মিক মানুষ। ভোরে ওঠা, যোগব্যায়াম এবং ধ্যানের মাধ্যমে তিনি সুস্থ হওয়ার চেষ্টা করতেন। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই কঠিন লড়াইয়ে তাঁর ছায়াসঙ্গী হওয়ার কথা ছিল যাঁর, সেই সুনীতা নাকি একটি সেশনেও উপস্থিত ছিলেন না। সুরভির কথায়, “আমি সুনীতা আহুজার সঙ্গে কখনও দেখা করার সুযোগ পাইনি। তিনি কোনও সেশনেই আসতেন না।” ফিজিওথেরাপিস্টের এই মন্তব্য স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে- তবে কি দীর্ঘ কয়েক দশকের দাম্পত্যে সত্যিই ইতি পড়তে চলেছে?

ষড়যন্ত্র না কি পরকীয়া?

গত এক বছরে গোবিন্দা এবং সুনীতার সম্পর্কের তিক্ততা বারবার প্রকাশ্যে এসেছে। সুনীতা সরাসরি অভিযোগ তুলেছিলেন যে, ৬৩ বছর বয়সে এসেও গোবিন্দা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। যদিও একে ‘ষড়যন্ত্র’ বলেই উড়িয়ে দিয়েছেন অভিনেতা। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, চুপ থাকলে মানুষ তাঁকে দুর্বল মনে করে, তাই মুখ খুলতে বাধ্য হচ্ছেন। গোবিন্দার মতে, তাঁর কাছের মানুষদের ব্যবহার করে তাঁর বিরুদ্ধে বড় কোনও চক্রান্ত করা হচ্ছে। এমনকি বাড়ির লোকও বুঝতে পারছে না যে তাঁরা এই ষড়যন্ত্রের অংশ হয়ে গিয়েছেন।

১৯৮৭ সালে বিয়ে করেন গোবিন্দা। তা কি তবে ২০২৬-এ এসে আইনি বিচ্ছেদের মুখে? ফিজিওথেরাপিস্ট সুরভি অবশ্য আশাবাদী। তিনি মনে করেন, গোবিন্দা একজন লড়াকু মানুষ এবং তিনি তাঁর ব্যক্তিগত জীবনের এই সমস্যাও খুব দ্রুত কাটিয়ে উঠবেন।

Follow Us