AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ছাড়া নাকি পরে?’, মধুমিতার প্রশ্নে মারাত্মক সমালোচনা, জ্বলে উঠলেন ভক্তরা

Madhumita Sarcar: মধুমিতা বরাবরই বাঁচেন নিজের শর্তে। বহুদিন হয়ে গেল শুধুমাত্র ধারাবাহিকেই আর আটকে নেই তিনি। হাতে রয়েছে ভাল ভাল ওয়েব সিরিজের কাজ।

'ছাড়া নাকি পরে?', মধুমিতার প্রশ্নে মারাত্মক সমালোচনা, জ্বলে উঠলেন ভক্তরা
| Edited By: | Updated on: Feb 07, 2024 | 9:57 PM
Share

ইনস্টাগ্রামে ৩ মিলিয়নের উপর অনুরাগীর সংখ্যা ছাড়িয়েছেন মধুমিতা সরকার। তবে যত দিন যাচ্ছে ততই যেন ভক্তরা বেজায় খাপ্পা হয়ে উঠছেন ‘বোঝে না সে বোঝে না’র পাখীর উপর। নেপথ্যে তাঁর খোলামেলা পোশাক। কিছু দিন আগেই সেলিব্রিটি ফটোগ্রাফার তথাগত ঘোষের ক্যামেরায় বন্দী হয়েছিলেন তিনি। তাঁর বোল্ড লুক নিউয়ে উঠেছিল নানা কথা। ফের একবার বোল্ড মধুমিতা। তবে এ ক্ষেত্রে ট্রোলিং যেন আরও বেশি! নেপথ্যে তাঁর ক্যাপশন। ব্রা-লেট পরে ছবি দিয়ে মধুমিতা লিখেছেন, “উইদ অর উইদাউট’– সঙ্গে এক সানগ্লাস পরা ইমোজি। অর্থাৎ যে ছবিগুলি তিনি পোস্ট করেছেন তার কয়েকটি তিনি রোদচশমা পরে রয়েছেন, আর কয়েকটিতে পরেননি। পরে নাকি না পরে? কোন লুকে তাঁকে বেশি ভাল লাগছে? এই প্রশ্নই ছুড়ে দিয়েছিলেন মধুমিতা। তবে যা যা কমেন্ট এলো তা সবকয়টিই কিন্তু তাঁর পোশাক নিয়ে। বাংলা ধারাবাহিকের সেই মিষ্টি ‘পাখি’কে এভাবে দেখে তেলেবেগুনে জ্বলে উঠলেন তাঁর ভক্তরাও। একজন লিখলেন, “আগে কী ভাল লাগত! যদিও এখন আর লাগে না। মধুমিতাদি যা পরেন তা পছন্দ নয়।” আর একজনের বক্তব্য, “খারাপ লাগে যখন দেখি এই সব পরে রয়েছ তুমি।”

তবে মধুমিতা বরাবরই বাঁচেন নিজের শর্তে। বহুদিন হয়ে গেল শুধুমাত্র ধারাবাহিকেই আর আটকে নেই তিনি। হাতে রয়েছে ভাল ভাল ওয়েব সিরিজের কাজ। এ ছাড়াও রয়েছে দক্ষিণী ছবির কাজও। এক হিন্দি ছবিতেও অভিনয় ক্রছেন তিনি।

শেষবার মধুমিতা সরকারকে দেখা গিয়েছে চিনি-২তে। যদিও বক্স অফিসে সেই ছবি খুব একটা হিট হয়নি। এ ছাড়াও ‘জাতিস্মর’ ওয়েব সিরিজেও দেখা গিয়েছে তাঁকে। তুলনামূলক ভাবে ওই ওয়েব সিরিজ বেশ জনপ্রিয় হয়েছিল।

Follow Us
চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি নজর, বড় নির্দেশ শাহর
চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি নজর, বড় নির্দেশ শাহর
কোথাও ফুঁসছে নদী, কোথাও রাস্তার উপর দিয়ে বইছে জল, বাড়ছে আশঙ্কা
কোথাও ফুঁসছে নদী, কোথাও রাস্তার উপর দিয়ে বইছে জল, বাড়ছে আশঙ্কা
গোপন নথি রাখতেই অভিষেকের আমতলার কার্যালয়ে ডিজিটাল লক?
গোপন নথি রাখতেই অভিষেকের আমতলার কার্যালয়ে ডিজিটাল লক?
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?