AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এবার প্রাক্তন ক্রিকেটারের প্রেমে মজলেন মালাইকা অরোরা! জানেন কে?

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। বয়স বাড়লে নাকি নতুন বন্ধু পাওয়া কঠিন, কিন্তু মালাইকা আরোরা ও নভজ্যোত সিং সিধুর ক্ষেত্রে অঙ্কটা একেবারেই আলাদা। সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে অতিথি হিসেবে এসে মালাইকা জানালেন, তাঁর জীবনের অন্যতম প্রিয় এবং ঘনিষ্ঠ বন্ধু হলেন সবার প্রিয় ‘শেরে পাাজি’।

এবার প্রাক্তন ক্রিকেটারের প্রেমে মজলেন মালাইকা অরোরা! জানেন কে?
| Updated on: Mar 11, 2026 | 1:30 PM
Share

মালাইকা অরোরা খবরে থাকা মানেই, তাঁর প্রেম জীবন নিয়ে নানা চর্চা। কখনও অর্জুন কাপুর, কখনও হিরের ব্যবসায়ী, কখনও আবার বিগ বসের প্রতিযোগী। মালাইকার জীবনের নতুন পুরুষ নিয়ে বরাবরই অনুরাগীদের কৌতুহল তুঙ্গে। তবে এবার কোনও গুঞ্জন নয়, বরং নিজেই মনের মানুষের কথা জানিয়ে দিলেন মালাইকা। স্পষ্ট জানালেন, চুপি চুপি কার প্রেমে মজেছেন বলিউড অভিনেত্রী।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। বয়স বাড়লে নাকি নতুন বন্ধু পাওয়া কঠিন, কিন্তু মালাইকা আরোরা ও নভজ্যোত সিং সিধুর ক্ষেত্রে অঙ্কটা একেবারেই আলাদা। সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে অতিথি হিসেবে এসে মালাইকা জানালেন, তাঁর জীবনের অন্যতম প্রিয় এবং ঘনিষ্ঠ বন্ধু হলেন সবার প্রিয় ‘শেরে পাাজি’। গ্ল্যামার দুনিয়ার কৃত্রিমতার বাইরে তাঁদের এই বন্ধুত্ব এখন নেটপাড়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে।

অনুষ্ঠানে মালাইকা আবেগপ্রবণ হয়ে বলেন, “একটা বয়সের পর আমরা বলি যে নতুন বন্ধু বানানো সম্ভব নয়, কারণ কারোও হাতে সময় নেই। কিন্তু শেরের মধ্যে আমি একজন সত্যিকারের বন্ধু খুঁজে পেয়েছি। তাঁর প্রতি আমার ভালোবাসা এতটাই অকৃত্রিম যে আমি জানি, তিনি সারাজীবনেও কখনও আমার মনে কষ্ট দেবেন না।” প্রসঙ্গত, ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট’-এর বিচারকের আসনে বসার সময় থেকেই এই দুই তারকার বন্ধুত্বের সূত্রপাত।

Malaika (1)

কথা প্রসঙ্গে মালাইকা ফাঁস করেন এক মজাদার তথ্য। সিধু নাকি নিয়ম করে প্রতি ১৫-২০ দিন অন্তর অমৃতসর থেকে মালাইকার জন্য খাঁটি ‘সাদা মাখন’ (হোয়াইট মাখন), সুস্বাদু স্ন্যাকস এবং গুড় পাঠিয়ে দেন। এই শুনেই শো-র সঞ্চালক কপিল শর্মা রসিকতা করে বলেন, “ম্যাম, অমৃতসরের কুলচার ওপর যে সাদা মাখন থাকে, সেটা দেখলেই আপনার কথা মনে পড়ে যায়!”

সিধু আর মালাইকার এই উপহার আদান-প্রদানের কথা শুনে কপিল শর্মা মজা করে অভিযোগ করেন সিধুর বিরুদ্ধে। কপিল বলেন, “পাাজি, মালাইকা ম্যামের সঙ্গে আপনার আলাপ তো মাত্র গত বছর, অথচ তাঁকে এত কিছু পাঠান! আর আমরা একে অপরকে ২০ বছর ধরে চিনি, অথচ আমাকে কোনওদিন এক চিমটি মৌরি আর গুড়ও দিলেন না!” কপিলের এই টিপ্পনীতে হাসির রোল ওঠে দর্শকদের মধ্যে।

বন্ধুত্বের খাতিরে মালাইকার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন নভজ্যোত সিং সিধুও। তিনি বলেন, “মালাইকার মতো বিনয়ী (গ্রাউন্ডেড) সেলিব্রিটি আমি খুব কম দেখেছি। ওঁর গ্ল্যামারাস ভাবমূর্তির আড়ালে এক অত্যন্ত সুশৃঙ্খল মানুষ লুকিয়ে আছে। মালাইকা সবসময় সঠিক সময়ে খাবার খায় এবং নিজের রুটিন নিয়ে ভীষণ সচেতন।” মালাইকা এবং সিধুর এই অম্ল-মধুর রসায়ন প্রমাণ করে দিল যে, বিনোদন জগতের বাইরেও কিছু সম্পর্ক থাকে যা কেবল সাদা মাখন আর অকৃত্রিম ভালোবাসার ওপর টিকে থাকে।

Follow Us